ভারত ক্রিকেট দলের কোচ হচ্ছেন জয়াবর্ধনে! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারত ক্রিকেট দলের কোচ হচ্ছেন জয়াবর্ধনে! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ১:৩১ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভারত ক্রিকেট দলের কোচ হচ্ছেন জয়াবর্ধনে!

স্পোর্টস নিউজ: ভারতের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর চাকরিটা বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না। বিশ্বকাপ জেতার আশা নিয়ে ইংল্যান্ড যাওয়া ভারত দল সেমি থেকেই বিদায় নেওয়ার পর সেই সন্দেহ আরও পোক্ত হয়েছে।

নতুন কোচের জন্য দরখাস্ত চেয়েছে বিসিসিআই। নতুন করে আবেদন করতে না হচ্ছে না শাস্ত্রী ও অন্য কোচিং-স্টাফদের। বিবেচনায় রাখা হচ্ছে তাঁদেরও। তবে বেশ কয়েকটি নতুন আবেদনও পড়েছে বিসিসিআই বরাবর। আছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের জীবনবৃত্তান্তও।

সামনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। সে পর্যন্ত শাস্ত্রীকে মূল কোচ হিসেবে রাখা হলেও নতুন কোচের ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে ভারত।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী মাহেলা জয়াবর্ধনে।

জয়াবর্ধনে ছাড়াও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করবেন সাবেক অস্ট্রেলিয়ার তারকা টম মুডি ও ভারতেরই সাবেক কোচ গ্যারি কারস্টেন। আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের ক্রিকেট পরামর্শক কমিটিকে। এ কমিটির নেতৃত্বে আছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

খেলোয়াড় জয়াবর্ধনেকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। কোচ হিসেবেও মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ার মোটেও হেলাফেলা করার মতো নয়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হয়েছেন তিন মৌসুম হলো।

তিন মৌসুমের মধ্যে দুবারই দলকে চ্যাম্পিয়নস বানিয়েছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন বেশ কিছু দিন।

বিপিএলের দল খুলনা টাইটানসের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ভারতের জাতীয় দলে মুম্বাই ইন্ডিয়ানসের বেশ কিছু তারকা রয়েছেন, যেমন: সহ-অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জসপ্রীত বুমরা প্রমুখ। তাই দলের প্রধান কোচ হয়ে এলেও জয়াবর্ধনের মানিয়ে নিতে তেমন সমস্যা হবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক বরিশাল ২৪

ভারত ক্রিকেট দলের কোচ হচ্ছেন জয়াবর্ধনে!

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১:৩১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী