ভোলার ভেদুরিয়ায় গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
২৭ নভেম্বর শুক্রবার রাতে এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান ও সংগীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ইউপি ০৫নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (২২), মোসাঃ সালমা বেগম (২৫)।
এসময় ৫০(পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ২টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।












