ভোলায় দুই দশক ধরে নদী ভাঙ্গন তান্ডব, হুমকির মুখে শতাধিক বসত ভিটা
মো: সোহেল, ভোলা (সদর) প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শেরে-বাংলা এলাকা ঘেষে বয়ে যায় জাঙ্গালিয়া নদী।
দ্বীর্ঘ ২০ বছর ধরে এই নদী ভাঙ্গন তান্ডব শুরু হয়, সংস্কার না হওয়ায়, অব্যাহিত নদী ভাঙ্গনের ফলে, ছোট হয়ে আসছে শেরে বাংলা এলাকার মানচিত্র। ইতিমধ্যে ঘরবাড়ি, আবাদি জমি, হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ঐ এলাকার বাসিন্দারা।
বর্তমানে নদীর তীরবর্তী যেসব পরিবার বসবাস করছেন তারা দিন কাটাচ্ছেন চরম আতংকের মধ্যে। জাঙ্গালিয়া নদীর প্রায় ১৮০ মিটার ভাঙ্গনের ফলে, নদী সংলগ্ন রাস্তা, বাঁধ, বসতবিটা, দোকান ও ফসলী জমি নদীতে গ্রাস করে নিয়েছে, এতে অসহায় হয়ে পরে ওই এলাকার মানুষ।
এলাকা বাসীর উদ্যোগে, নদীর তীরে বেশ কিছু বালির বস্তা পালানো হয়, তাতে কাজের কাজ না হওয়ায়, হুমকির মুখে রয়েছে দুইশত বসতবিটা, ৫০টি দোকান, স্কুল মসজিদ নতুন রাস্তা সহ বিভিন্ন আবাদি জমি।
পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহাম্মেদ কে জানানো হলে, তিনি পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললে, গত ৭ জুলাই ২০২০ সকাল ১১ টার সময় ভাঙ্গন এলাকাটি পরির্দশন করতে আসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এলাকাবাসী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জিও ব্যাগ, ব্লক কিংবা বাঁধ র্নিমান করে জাঙ্গালিয়া নদী ভাঙ্গনের হাত থেকে আমাদের বসতভিটা ফসলি জমি রক্ষা করে।
তবে সরজমিনে পরিদর্শন করে পরিমাপ করা হয় ১৮০ মিটার জায়গায় প্রাক কলন অনুযায়ী ৩টি গ্রুপে ভাগ করে ৩ কুরি চার লক্ষ টাকা প্রস্তুত করা হয় যা অনুমোদন সাপেক্ষে কাজ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সিংকঃ মোঃ আব্দুল মান্নান খাঁন উপ-বিভাগীয় প্রকৌশলী ভোলা পওর উপ-বিভাগ-১












