ভোলা বোরহানউদ্দিন রাস্তা পুনঃনির্মাণে ব্যাপক অনিয়ম দেখার কেউ নেই! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলা বোরহানউদ্দিন রাস্তা পুনঃনির্মাণে ব্যাপক অনিয়ম দেখার কেউ নেই! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১১:১০ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলা বোরহানউদ্দিন রাস্তা পুনঃনির্মাণে ব্যাপক অনিয়ম দেখার কেউ নেই!

১১

এ,কে এম গিয়াসউদ্দিন ( ভোলা সংবাদাতা)ঃ

ভোলার বোরহানউদ্দিন পূর্ব বাজার থেকে রানিগঞ্জ ও আলীমুদ্দিন বাংলাবাজার ব্যস্ততম সড়ক। দীর্ঘদিন সড়ক মেরামত না করায় রাস্তাটি ভেঙেচুরে বেহাল দশায় পরিণত হয়েছিলো।
স্থানীয়রা জানান, রাস্তাটি মেরামতের অভাবে এই অঞ্চলের মানুষের দুর্দশার কথা চিন্তা করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর ডিও লেটার এর মাধ্যমে এলজিইডি জিওবি মেনটেনেন্স এর আওতায় নিয়ে ৪.৮ কিলোমিটার রাস্তাটি ১ কোটি ৪০ লক্ষ ৮৪ হাজার টাকায় ব্যায় নির্ধারণ করে টেন্ডার আহ্বান করে। রাস্তা নির্মাণ কাজে টেন্ডারের মাধ্যমে মেসার্স হাওলাদার কনস্ট্রাকশন রাস্তার পুনঃ নির্মাণের কাজ পায়। হাওলাদার কনস্ট্রাকশন রাস্তা পুনঃনির্মাণ কাজটি পেয়ে নিজে না করে সাব ঠিকাদার জনৈক নিরব গোলদারের কাছে পার্সেন্টেজ নিয়ে কাজ বিক্রি করে দেন।

কাজের শুরু থেকেই বেশ কিছুদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ চলমান থাকলেও অতি নিম্নমানের নির্মাণ ইটের খোয়া ব্যবহারের ফলে রোলার মেশিন দিয়ে সমতল করার সময় ধুলায় পরিণত হয়। যার ফলে রাস্তার আশপাশের দোকান-পাট , গাছ-গাছালি ইটের ধুলোয় লাল কালার ধারণ করা পাশাপাশি জন জীবন অতিষ্ঠ করে তুলেছে।

রাস্তা পুনঃ র্নির্মাণের জন্য সরকারের কোটি টাকা ধুলো উড়ছে। রাস্তাটি ৩ মিটার চওড়া হওয়ার কথা থাকলেও বহু জায়গায় তা মানা হয়নি।মনে হচ্ছে দেখার কেউ নাই!!

ইতিমধ্যে রাস্তায় কার্পেটিং পিজ ডালাইয়ের কাজ চলমান অবস্থায় রাণীগঞ্জ বাজারের পূর্ব পাশে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায় পিজ ডালাইয়ের দৃশ্যমান অনিয়ম। রাস্তায় টেক কোড না করে পাথর ও বিটুমিন মেশানো পাতলা প্রলেপ দিয়ে ঢেকে রোলার করা হয়।
যার ভিডিও চিত্র সংবাদ কর্মীদের কাছে রয়েছে। এতসব অনিয়মের ব্যাপারে একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও ভোলার এলজিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এবিষয়ে রাস্তা পুনঃ নির্মাণকারি সাব ঠিকাদার নিরব গোলদার এর বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় রতন নামের একজন নিজেকে ওই কাজের ঠিকাদার দাবি করে জানান, নিয়ম মেনে কাজ করা হচ্ছে।

ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, টেক কোড করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাহিরে কাজ করার নিয়ম নেই। যদি কাজে অনিয়ম করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

ভোলা বোরহানউদ্দিন রাস্তা পুনঃনির্মাণে ব্যাপক অনিয়ম দেখার কেউ নেই!

শনিবার, ফেব্রুয়ারি ৬, ২০২১ ১১:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান