মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
শহিদুল ইসলাম, বরিশালঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরিশারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুপুরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসিবে উপস্তিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শফিকুল ইসলাম মহোদয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।












