মাস্ক পরে বোলিংয়ের প্রস্তাব দিলেন মিসবাহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাস্ক পরে বোলিংয়ের প্রস্তাব দিলেন মিসবাহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৭, ২০২০ ১:৩৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাস্ক পরে বোলিংয়ের প্রস্তাব দিলেন মিসবাহ

অনলাইন নিউজঃ করোনা পরবর্তী সময়ে বলে লালা ব্যবহার না করার নির্দেশ দিয়েছে আইসিসি ক্রিকেট কমিটি। কিন্তু বোলারদের এতদিনের অভ্যাস হুট করে বাদ দেওয়া যায়? খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে যদি কেউ লালা ব্যবহার করে ফেলে! আর এজন্য অদ্ভুত এক প্রস্তাব করেছেন পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হক। ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, বোলারদের মাস্ক পরে বোলিংয়ের নিয়ম করা যেতে পারে।

যেহেতু বলের এক পাশ হালকা আরেক পাশ ভারি রাখতে লালার ব্যবহার আরও আগের থেকে চলে আসছে, সেহেতু অভ্যাসবশত এটা হতে পারে বলে মনে করেন মিসবাহ। বিশেষ করে পাকিস্তানি বোলারদের ক্ষেত্রে। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই-অগাস্টে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে সফর করবে পাকিস্তান। আর সে সফর ঘিরে পাকিস্তানি বোলারদের নিয়ে চিন্তিত মিসবাহ। তিনি বলেন, ‘ইংলিশ কন্ডিশনে আমাদের বোলারদের কাজটি কঠিন হয়ে উঠতে পারে। কারণ আমাদের বোলাররা নিয়মিত বলে লালা ব্যবহার করে এক পাশ উজ্জ্বল রাখতে। ফলে লালার ব্যবহার বন্ধ রাখার কাজটি সহজ হবে না। ক্রিকেট জীবনের শুরু থেকেই তাদের এটি অভ্যাস। নতুন এই নির্দেশনার কথা ক্রিকেটাররা মনে রাখলেও মনের অজান্তে হয়েই যেতে পারে কাজটি। আইনের মধ্যে থেকে অন্যান্য উপায়েও বল উজ্জ্বল করা যাবে, কিন্তু লালা ব্যবহার করলে বলের এক পাশ ভারী হয়, যেটি পেসারদের জন্য খুবই প্রয়োজনীয়।’

আর তাই এই সমস্যা থেকে বাঁচতে মাস্ক পরে বোলিং করার প্রস্তাব দিয়ে মিসবার আরও বলেন, ‘এটি নিবারণ করতে হলে কিছু না কিছু করতে হবে। সেটি হতে পারে যে বোলাররা মাস্ক পরে বোলিং করল বা এমন কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা, যাতে হুট করে কেউ লালা ব্যবহার করে ফেলতে না পারে।’

এখন দেখার বিষয়, মিসবাহর এমন প্রস্তাব কী আইসিসি বিবেচনা করে কিনা।

দৈনিক বরিশাল ২৪

মাস্ক পরে বোলিংয়ের প্রস্তাব দিলেন মিসবাহ

বুধবার, মে ২৭, ২০২০ ১:৩৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে