মৃত বাচ্চাটি নিয়ে একা বসে ছিলো এই মা!
একজন মা যোদ্ধার গল্প। মাত্র ১৬০০টাকা নিয়ে চট্রগ্রাম মেডিকেল একাই ডেলিভারির জন্য এসেছে কক্সবাজার থেকে কিন্তু বাচ্চাটি মারা গেছে।
চিটাগাং মেডিকেল কলেজে এক মা তার নবজাতক সন্তানের লাশ টাকার অভাবে এম্বুলেন্সে করে কক্সবাজার নিয়ে যেতে পারছিলো না। তখন আমাকেMonalisa Tabassumm কল দিয়ে বললো মেডিকেল গিয়ে সহযোগিতা করার জন্য আমি তখন সাথে সাথে ঝড় বৃষ্টি উপেক্ষা করেMd Mejba Uddinn ভাইকে নিয়ে চলে যাই মেডিকেলে।

গিয়ে দেখলাম মা মৃত বাচ্চাকে নিয়ে মেডিকেল এর বাহিরে বৃষ্টির মধ্যে বসে আছে আমি হতবাক হয়ে গেছি,যে মানুষটার ডেলিভারি হয়েছে তিনি অসুস্থা নিয়ে হাটতে পারছে না বসতে কষ্ট হচ্ছে সারাদিন না খেয়ে তিনি মৃত বাচ্চাকে নিয়ে কীভাবে বসে ছিলো!!(এটাই মা’য়ের ভালোবাসা পৃথিবীর সকল মা এক একজন যোদ্ধা।
তারপর মা’কে জিজ্ঞাসা করলাম ওনার সাথে স্বামী আসলো না কেনো?? তিনি যা বললেন তা শুনে একপর্যায়ে কেদেই ফেললাম, তিনি বললেন তার স্বামী আসতে যে টাকা খরচ হবে সে টাকা দিয়ে তিনি তার বাচ্চার জন্য যেনো খরচ করতে পারে সেজন্য তিনি তার স্বামীকে আসতে দেননি আফসোস ওনার শখ হয়তো আর পুরন হবে না।
তারপর আলহামদুলিল্লাহ টানা ৩-৪ঘন্টা চেষ্টার পর এম্বুলেন্স না পেয়ে আমরা ওনাকে একটা মাইক্রো ভাড়া করে দিয়ে কক্সবাজারে পাঠিয়ে দিই। আমরা যারা ছিলাম মেজবা উদ্দিন ভাই তানবির ভাই ও ছিলো শাওন ভাই, আমাকে অার্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করুক।
লেখা: শাহ নেওয়াজ সাধীন, হালিশহর ব্লাড ব্যাংক ফেসবুক গ্রুপ থেকে নেয়া।












