মেধাবী ছাত্র লোটনকে বাঁচাতে এগিয়ে আসুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেধাবী ছাত্র লোটনকে বাঁচাতে এগিয়ে আসুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

মেধাবী ছাত্র লোটনকে বাঁচাতে এগিয়ে আসুন

শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম:  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শষ্যাশয়ী মেধাবী কলেজ ছাত্র লোটন তালুকদারকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে তুলতে তার অসহায় পরিবারের সদস্যরা সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন।

ইতোমধ্যে লোটন তালুকদারকে চিকিৎসা করাতে গিয়ে তার অসহায় পিতা জমিজমা বিক্রি ও ধার-দেনা করে নিঃস্ব হয়ে পরেছেন। ছোট ভাইয়ের চিকিৎসার জন্য অর্থযোগাতে হন্য হয়ে ঘুরে বেড়ানোর কারণে চাকরি হারিয়েছেন লোটনের বড় ভাই পলাশ তালুকদার।

বর্তমানে ওই পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পরেছেন। মেধাবী পুত্রের উন্নত চিকিৎসার জন্য অর্থযোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন লোটনের বাবা বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আগৈলঝাড়ার পূর্ব সুজনকাঠী গ্রামের বাসিন্দা মোঃ বজলুর রহমান তালুকদার।

ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি।
বজলুর রহমান তালুকদার জানান, লোটন এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করে সরকারী গৌরনদী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে ডিগ্রিতে (বিএসএস) ভর্তি হয়।

গত ৮ মার্চ আগৈলঝাড়া বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লোটন গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স মেডিক্যালে ভর্তি করা হয়।

সব হাসপাতালেই লোটনকে নিয়ে হতাশ হওয়ায় সবশেষ মহাখালি মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

বজলুর রহমান আরও বলেন, ছেলের চিকিৎসার খরচ যোগাতে ইতোমধ্যে জায়গা-জমি বিক্রি করেছি, ধার-দেনা করতে হয়েছে প্রচুর। প্রায় দেড় মাস আইসিইউতে থাকার পর লোটন এখন কিছুটা সুস্থ।

তবে এখনো ভালোভাবে হাঁটা চলা করতে পারে না। দুর্ঘটনায় আহত লোটনের মাথার খুলির একটি অংশ কেটে অপারেশন করতে হয়েছে। যা সাভারের একটি সংরক্ষণাগারে জমা রেখেছেন চিকিৎসক অধ্যাপক আফজাল হোসেন। এখন খুলির ওই অংশটি পুনঃস্থাপন করতে হবে।

এজন্য এখনও প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা যোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে পরেছে। তাই তিনি ছেলের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন।

সাহায্য পাঠানোর জন্য: লোটনের বাবা মোঃ বজলুর রহমান তালুকদারের সোনালী ব্যাংকের আগৈলঝাড়া শাখার হিসাব নাম্বার-০৩০১১০০০১২২৪৬। লোটনের বড় ভাই পলাশ তালুকদারের শাহজালাল ইসলামী ব্যাংকের
বনানী শাখার হিসাব নাম্বার-৪০১৩১২১০০০২৫৪৮৭।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক বরিশাল ২৪

মেধাবী ছাত্র লোটনকে বাঁচাতে এগিয়ে আসুন

রবিবার, জুন ৩০, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী