যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার এখন বরিশালে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার এখন বরিশালে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার এখন বরিশালে

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের সফরে বরিশালে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুর  নৌপথে গ্রিনলাইনের একটি ওয়াটারবাসে তিনি বরিশাল পৌঁছান।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তাকে স্বাগত জানান , পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ।

এরপর সেখান থেকে গাড়ি বহর নিয়ে রাষ্ট্রদূত হোটেল গ্রান্ড পার্কে পৌঁছান। পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টায় তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় যাবেন এবং সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বাসভবনে সাক্ষাত করবেন।

এইদিন দুপুর ১২টায় তিনি ঝালকাঠি জেলার ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন। বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ বেতার বরিশালে রেডিও ইন্টারভিউতে অংশ নেবেন।

এরপর বিকেল ৪টা ৫০ মিনিটে বরিশালের মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন করবেন। রাত ৮টায় হোটেল গ্রান্ড পার্কে ডিনারে অংশ নেবেন।

তৃতীয়দিন বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সোয়া ৮টায় বরিশাল নগরের অক্সফোর্ড মিশন চার্চ, সকাল ৯টায় মৎস্য অবতরণ, সকাল সোয়া ৯টায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ এবং বেলা সাড়ে ১১টায় নগরের সিঅ্যান্ডবি রোডে শহিদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় তিনি বরিশাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন।

তথ্যসুত্র: বাংলানিউজ

দৈনিক বরিশাল ২৪

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার এখন বরিশালে

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী