যেভাবে হাড়িয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যেভাবে হাড়িয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

যেভাবে হাড়িয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান

২৫

সোহেল আহমেদ:

সেদিন শুক্রবার। ২৪ ফেব্রুয়ারির কালো অধ্যায়ের সুচনা! সকাল ১১ টার দিকে। ফেসবুক অন করতেই সহকর্মী শাহিন সুমনের স্টাটাস ভেসে উঠল মোবাইলের স্কিনে! সাংবাদিক মীর মনিরুজ্জামান অসুস্থ। ফেসবুক ছেড়ে গুরুর ব্যবহৃত ফোনে কল দিলাম। রিং বাজছে, ওই প্রান্ত থেকে কল রিসিভ হচ্ছে না। অসুস্থতার সংবাদ শুনে যতটা খারাপ লেগেছে কল রিসিভ না হওয়াতে তারচেয়ে বেশি খারাপ লাগা শুরু হলো।
শাহিনের নিকট ফোন করে জানলাম হাসপাতালে সবারই ব্যস্ততা। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য গুরু মীর মনিরুজ্জামান কে ঢাকায় প্রেরণ করতে বলছেন। মনটাকে বুঝাতে পারলাম না। আবার গুরুর ফোনে কল। এবার রিসিভ হলো। কিন্তু গুরু ধরবেন না তাকি জানতাম? ভাবি রিসিভ করে বলল,সোহেল ভাই আপনার ভাইয়ের জন্য দোয়া করেন। তার অবস্থা ভালো নয়।
সংক্ষেপে আরও জানতে চেস্টা করলাম গুরুর অসুস্থতা সম্পর্কে। বিপদের সময় এই প্রান্ত থেকে আমার ফোনে কথা বলা ভাবিকে বিরক্তিকর মনে হচ্ছে। তবুও কি করব মনকে তো মানাতে পারছি না। এই কয়েক মাস আগেও যে ভালো মানুষটিকে তার ব্যবসায়ী ক কার্যালয় দেখে এলাম। একসাথে কত আশা প্রত্যাশার কথা বলে এলাম। পাশের দোকান থেকে আনা চা খেলাম। তিনি যে মৃত্যুপথের যাত্রী হতে চলেছেন তাতো একটি বারের জন্যও মনের ভেতর কল্পনাতেও আসে নি।
গুরুর অসুস্থতার জন্য জুমার নামাজ পড়তে গিয়ে সৃস্টিকর্তার নিকট দোয়া চাইলাম। বাসায় ফিরে ভাত আর খেলাম না। আবার গুরুর নম্বরে ফোন দিলাম। ভাবিকে জানতে চাইলাম এখন কি অবস্থা? ভাইয়াকি কথা বলতে পারছেন? ভাবি বলল না,ভালো নয়। বুকে ব্যাথাটি বেরেছে। যন্ত্রনায় কাতরাচ্ছেন গুরু,আমি একটু আওয়াজ শুনতে পাচ্ছি। ভাবিকে অনুরোধ করলাম। আমার কলটি যেনো রিসিভ করেন। আমিতো দুরে। না পারছি দেখতে,না পারছি গুরুর বিপদের দিনে পাশে থেকে একটু সেবা করতে। গুরু আমার চলে যাচ্ছেন এটাও তো দুর থেকে অনুভব করতে পারছি না।
তার সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েএকটি লেখা পোস্ট করার জন্য টাইপ শুরু করলাম। কিছুতেই যেনো সে লেখাটি সমাপ্ত হচ্ছেনা। তাহলে কি মনের আবেগটি বুঝতে পেরেছিলো যে,আজই আমার সাংবাদিক জগতের কালো অধ্যায় রচিত হতে যাচ্ছে? বাস্তব জীবনের এক একটি বিষশন লিখতে লিখতে আমি ক্লান্ত। আমার দেহ দুরে। মনেহচ্ছে লিখছি সেই চিরোচেনা পত্রিকা অফিসে। আমার লেখার একপর্যায় আবার কল দিলাম। গুরু এবার ঢাকার উন্নত চিকিৎসার জন্য পথে। ভাবি বলল আমরা ভাঙ্গা নামক স্থানে রয়েছি। আপনার ভাই’ অবস্থা বেশি ভালো নয়। বমি করছে। আমি কি আহম্মক? গুরুর বমি করার শব্দ আর আর্তনাদ এবার শুনেও ভাবিকে বললাম,ভাইয়ার সাথে একটু কথা বলতে পারব? ভাবি বলল, বমি কমলে তারপর দেখি বলতে পারবেন কি না! ভাবি তখনও স্বাভাবিক মনোবল নিয়ে এ্যম্বুলেন্সে। তবে সেই এ্যাম্বুলেন্সে অক্্রিজেন ছিলো না। ভাবি এটাই বলেছিলেন। থাকলে ভাইয়ার অনেক উপকার হত।
ফোন কেটে দিয়ে আবার লেখা শুরু করলাম। বিকেল তখন চারটার মত। পোস্ট দিলাম গুরুর জন্য দোয়া প্রার্থনা করা লেখাটি। এই লেখাটিই যে শেষ প্রার্থনা মুলক লেখা তখনও ভেবেছিলাম?
ফেসবুকের পাতায় হঠাৎ সাংবাদিক জিয়া শাহিন এর স্টাটাসে আমার সব শেষ হয়ে গেলো। সাংবাদিক মীর মনিরুজ্জামান আর নেই। এই স্টাটাসে হ্রদয়ে কম্পন শুরু হলো। ফোন দিলাম গুরুর নম্বরে। এবার ভাবি আর কল ধরলেন না। কেনোইবা ধরবেন? একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে মুল্যবান সম্পদ তার স্বামীর অকাল প্রস্থান। এর চেয়েও কি করুণ সময় আর আছে? শাহিন সুমনকে ফোন দিলাম। কাঁদতে কাঁদতে বলল মামা আর নেই।
জীবনের কঠিন বাস্তবতায় বিপদের সম্মখিন আমি। কি বলব কাকে,কেইবা আমায় একটু শান্তনা দিবে। সারাদিন অনাহারে থাকা আমি এবার কোলাহলপুর্ণ শহরের রাস্তায় পাগলেরর মত ঘুরছি। চোখের জ্বল আটকাতেই রাস্তায় এদিক সেদিক তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে চাইলাম। কই পারছিলাম না। গুরুর সমস্ত পরামর্শ গুলো ভেসে আসছে। আর মনেকরিয়ে দিচ্ছে সোহেল আহমেদ তোমার জীবনের স্বপ্নদ্রষ্টার বিদায় হয়েছে। মেনে নাও,মেনে নাও!!!!
0 বার নিউজটি শেয়ার হয়েছে
দৈনিক বরিশাল ২৪

যেভাবে হাড়িয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান

সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হাড়িয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান   সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান   শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা   নতুন সরকারের আকার ছোট হচ্ছে, বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?   এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান   আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত: ইসি   জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ   ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি