যে কোনো ধরনের ‘গুজব’কে হারাম ঘোষণা জর্ডানে! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যে কোনো ধরনের ‘গুজব’কে হারাম ঘোষণা জর্ডানে! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০১৯ ১২:৫৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

যে কোনো ধরনের ‘গুজব’কে হারাম ঘোষণা জর্ডানে!

১০

অনলাইন নিউজ: বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ে মুহূর্তেই গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ গুজবে মানুষ আতঙ্কিত হয়ে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যা ইসলাম কোনোভাবে সমর্থন করে না।

সম্প্রতি জর্ডানের ইফতা বিভাগ গুজব ছড়ানোকে হারাম বলে ফতোয়া জারি করেছেন। হাদিসের আলোকেও গুজব তথা মিথ্যা বলা কবিরা গোনাহের শামিল।

বুধবার জর্ডানের এক ইফতা বিভাগ এ ফতোয়া গুজব ছড়ানোকে হারাম ঘোষণা করে বলেছেন, ‘যে কোনো ধরনের গুজব ছড়ানো ইসলামে হারাম। এর মাধ্যমে অনেক সময় নিরীহ মানুষ নির্যাতিত হয়ে আসছে, তাই ইসলামে গুজবের স্থান নেই।

ফতোয়ায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগ সহজ করেছে ঠিক। এর খারাপ দিকগুলো থেকে সবার সচেতনতা জরুরি।

সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, গুজব ছড়িয়ে দেয়া, মানুষের নামে অপমানকর স্ট্যাটাস দেয়া, মানুষের সম্মান নষ্ট করা একেবারেই অনৈতিক। খারাপ কথা ও অবৈধ ছবি কিংবা ভিডিও শেয়ার করা হারাম। এসব থেকে সবার বিরত থাকতে হবে।

ইসলামিক সেবা সংস্থা পিআর ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জর্ডানের বিভাগীয় পরিচালক হাসান আবু আরকুব জর্ডান টাইমসকে জানান, গুজবের এ ফতোয়াটি গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। কেননা বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুধু গুজব আর গুজব ছড়িয়েই চলছে কিছু মানুষ।

এ ফতোয়ার পর অনেকেই পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য হয়েছে অনলাইনে। অনেক এ ফতোয়াকে সুন্দর একটি ফতোয়া বলে হারামের পক্ষে যুক্তি দিয়েছেন।

সৌদি আরবে বসবাসরত একজন জর্ডানের নাগরিক তার ফেসবুক থেকে মন্তব্য করেছেন, অবশ্যই এটা হারাম। কিন্তু দুর্নীতি সম্পর্কে শরিয়ত কী বলে? অবশ্যই হারাম কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিৎ।

অন্য একজন মন্তব্য করেছেন যে, ‘গুজব হারাম হওয়ার বিষয়ে একমত পোষণ করছি। তবে তথ্য যদি সত্য হয় তাহলে সে তথ্য গোপন করার পক্ষে আমি নাই।’

উল্লেখ্য যে, যা শুনে তা বলে বেড়ানো বা প্রচার করা যেমন মারাত্মক মিথ্যাচার তেমনি তা গুজব তৈরির সবচেয়ে বড় সম্ভাবনারও তৈরি হয়। আর এর ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এ ব্যাপারে হাদিসে এসেছে- হজরত হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুজবের মতো ঘোষিত হারাম ও খারাপ কাজ থেকে বিরত থেকে মিথ্যাচারের আশঙ্কা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক বরিশাল ২৪

যে কোনো ধরনের ‘গুজব’কে হারাম ঘোষণা জর্ডানে!

শুক্রবার, জুলাই ২৬, ২০১৯ ১২:৫৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী