লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৮, ২০১৯ ৯:৫৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার

লিবিয়া উপকূলে ডুবে যাওয়া একটি নৌকার ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তিন শতাধিক শরণার্থী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল।

শনিবার লিবিয়া রেড ক্রিসেন্টের এক কর্মী এ তথ্য জানান। খবর রয়টার্সের। রেড ক্রিসেন্টের সদস্য আবদুল মেনাম আবু সাবায় জানান, ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কোমাসের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে তিন শতাধিক আরোহী ছিল।

যাদের অধিকাংশই সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। অন্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, এককভাবে উদ্ধার অভিযান চালানোর মতো যথেষ্ট সক্ষমতা আমাদের নেই। স্থানীয়রা তাদের নিজেদের জলযান নিয়ে উদ্ধার অভিযানে আমাদের সহায়তা করছে। ব্যাগের ভেতরে ভরা লাশগুলো একটি হ্যাঙ্গারে রাখা হয়েছে।

নিরাপত্তা কর্তৃপক্ষগুলোর অনুমতি পেলেই আমরা তাদের কবর দেব। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত হলে চলতি বছরে এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবিতে সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা।

এ নৌকাডুবির ঘটনাকে চলতি বছরে ‘ভূমধ্যসাগরের সবচেয়ে শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

চলতি বছরের প্রথম চার মাসে ভূমধ্যসাগরের এ রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতি বছর শত শত শরণার্থী এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

দৈনিক বরিশাল ২৪

লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার

রবিবার, জুলাই ২৮, ২০১৯ ৯:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী