শক্তি হারাচ্ছে করোনাভাইরাস, দাবি ইতালির চিকিৎসকের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শক্তি হারাচ্ছে করোনাভাইরাস, দাবি ইতালির চিকিৎসকের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০১, ২০২০ ১:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

শক্তি হারাচ্ছে করোনাভাইরাস, দাবি ইতালির চিকিৎসকের

অনলাইন নিউজঃ বর্তমান বিশ্বে ভয়াবহ এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যাও কম নয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা নিয়ে নানা আতঙ্কের মধ্যেই সুখবর দিয়েছেন ইতালির এক চিকিৎসক। তার দাবি, করোনাভাইরাস আগের মতো আর শক্তিশালী নেই। এই ভাইরাস দিন দিন শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে।

রোববার আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির এক প্রবীণ চিকিৎসক বলেন, করোনাভাইরাস এর শক্তি হারাচ্ছে এবং এটি এখন কম প্রাণঘাতী হয়ে উঠছে।

মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের এই চিকিৎসক বলেন, বর্তমানে বাস্তবিকতা হচ্ছে ক্লিনিক্যালি এই ভাইরাসটি ইতালিতে আর নেই। এক বা দু’মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এই ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

চলতি মাসে ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতালি সরকার বলছে, করোনার বিরুদ্ধে জয়ী হবার ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বর্তমানে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৯৯৭। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ হাজার ৪১৫ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৭৫ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৪৩৫ জন।

এদিকে, করোনার শক্তি হারানোর কথা স্বীকার করেছেন ইতালির আরও এক চিকিৎসকও। জেনোয়া শহরের সান মার্টিনো হাসপাতালের চিকিৎসক মাত্তেও বাসেতি বলেন, দু’মাস আগে এই ভাইরাসের যে শক্তি ছিল বর্তমানে তা নেই। তিনি বলেন, এটা পরিষ্কার যে, কোভিড-১৯ এখন ভিন্ন একটি রোগ।

দৈনিক বরিশাল ২৪

শক্তি হারাচ্ছে করোনাভাইরাস, দাবি ইতালির চিকিৎসকের

সোমবার, জুন ১, ২০২০ ১:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে