শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ হারে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ হারে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৭, ২০১৯ ৩:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ হারে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

লিগ পর্যায়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ হারে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ার্নারের ১২২ এবং এটি ক্যারের ৮৫ ছাড়া অন্য অজি ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি। এক বল আগে অল আউট হওয়া অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩১৫। দক্ষিণ আফ্রিাকার পক্ষে রাবাদা তিন উইকেট নিয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিস ও ভ্যান দার দুসেন দুর্দান্ত ইনিংস খেলেছেন। প্লেসিস সেঞ্চুরি পূর্ণ করলেও দুসেন ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।

শনিবার এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেতটে ৩২৫ রান করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৭৯ রানের ওপেনিং জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন। এরপর মারক্রাম আউট হয়ে যান ব্যক্তিগত ৩৪ রানে। দলীয় ১১৪ রানে ফিরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৫১ বল থেকে ৫২ রান করেন।

তৃতীয় উইকেটে ফাফ ডু প্লেসিস ও র‌্যাশি ভ্যান দার দুসেন ১৫১ রানের দারুণ একটি জুটি গড়েন। দলীয় ২৬৫ রানে প্লেসিস আউট হয়ে যান। এর আগেই ৯৪ বল থেকে ১০০ রান পূর্ণ করেন তিনি। পরবর্তীতে দুসেন ৯৭ বল থেকে ৯৫ রান করে আউট হয়ে যান।

টেবিলের নীচের দিকের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতলে লিগ পর্বে সেরা দল হবে অস্ট্রেলিয়া। লিগ পর্বে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষে অসিরা। অপরদিকে সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার অর্জন ৫ পয়েন্ট। তারা আছে তালিকার অষ্টম স্থানে।

সমাপনী দিনে অপর ম্যাচে ভারত খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই সেমিফাইনালের লাইন আপ নির্ধারিত হবে। লিগ পর্যায়ে শীর্ষে থাকা দলটি নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানধারীরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

দৈনিক বরিশাল ২৪

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ হারে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

রবিবার, জুলাই ৭, ২০১৯ ৩:০১ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ০৭, ২০১৯ ১২:০১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী