সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবোঃ জাপা চেয়ারম্যান কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবোঃ জাপা চেয়ারম্যান কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৩, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবোঃ জাপা চেয়ারম্যান কাদের

৫৪

সোহেল আহমেদঃ  জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, কোন অপশক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবো। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দূর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ও উৎসব মুখর পরিবেশে অংশ নেয়। আশা করছি, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সম্বৃদ্ধ হবে। আরো সুসংহত হবে বাংলাদেশে অসাম্রদায়িক চেতনা।

আজ বুধবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ^রী, রমনা কালিমন্দির এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে তিনি একথা বলেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সকল ধর্ম পালনে শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বলেন, দাঙ্গাজনিত কারণে প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে আবারো জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। সেই থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে বের হচ্ছে প্রতিবছর। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর শুভ দিনটিকে সরকারী ছুটি ঘোষণা করেন। পল্লীবন্ধু গঠন করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট। মন্দির নির্মাণ ও সংস্কারে পল্লীবন্ধুর আন্তরিক সহায়তা ছিলো সর্বজনবিদিত।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, সম্পাদকমন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য সুজন দে, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য মুহিত হাওলাদার, জিয়াউর রহমান বিপুল, মোখলেসুর রহমান বস্তু, ছাত্রসমাজ সভাপতি ইব্রাহিম খান জুয়েল,  যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দৈনিক বরিশাল ২৪

সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবোঃ জাপা চেয়ারম্যান কাদের

বুধবার, অক্টোবর ১৩, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড