সাংবাদিক আরিফিন তুষার আর নেই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাংবাদিক আরিফিন তুষার আর নেই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৯, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাংবাদিক আরিফিন তুষার আর নেই

৯১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান ও জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফিন তুষার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ স্ট্রোক হয়। তাৎক্ষনিক ভাবে সহকর্মীরা তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তাকে মঙ্গলবার সকাল ১০টায় প্রেস ক্লাব চত্তরে প্রথম জানাযা এবং নিজ গ্রাম হিজলা উপজেলার আন্দারমানিকে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

আরিফিন তুষারের আকষ্মিক মৃত্যুতে বরিশালের সংবাদপত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিক ভাবে তার সহকর্মীরা শেবাচিম হাসপাতালে ছুটে যান। সাংবাদিক আরিফিন তুষারের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, এসএম রহমত উল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার।
পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন। এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন।

এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস -এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

সাংবাদিক আরিফিন তুষার আর নেই

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান