সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২৫

অনলাইন নিউজ: লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় পদ-পদবি ব্যবহার করে চাঁদাবাজি ও  নিজ দলের তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান সরাসরি এ মামলা দায়েরের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজার এলাকার মো. নোমান হাওলাদার, তার ছেলে সিয়াম হাওলাদার ও রাহি হাওলাদার।  তারা সবাই স্থানীয় বিএনপির সমর্থক।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা এলাকার ফজুমিয়ার হাট বাজারে অভিযুক্ত মো. নোমান হাওলাদার ও তার ছেলেরা স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশিদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে হারুনের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা তার মেয়ে আয়েশা আক্তার শিমুকে শ্লীলতাহানি ও মারধর করা হয়।  এর আগেও গত ৫ আগস্ট পরবর্তী সময়ে আসামিরা হারুনের মোটরসাইকেল ভাঙচুর করে ২ লাখ টাকা দাবি করেছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান যুগান্তরকে বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে- দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম সহ্য করা হবে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। যারা চাঁদাবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষের ওপর নির্যাতনে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে দল ও প্রশাসন কঠোর হবে। নিজ দলের কেউ অপরাধ করলে তাকে আরও বেশি শাস্তির মুখোমুখি হতে হবে।

বাদী আবদুর রহিম মেম্বার জানান, এমপি মহোদয়ের কঠোর নির্দেশনার কারণেই তারা এই আইনি পদক্ষেপ নিয়েছেন। যাতে ভবিষ্যতে কেউ দলীয় প্রভাব খাটিয়ে অপরাধ করার সাহস না পায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রামগতিতেও একই ধরনের অভিযোগে ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছিলেন এমপি নিজান, যার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দুইজন গ্রেফতার হয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান   সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান   শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা   নতুন সরকারের আকার ছোট হচ্ছে, বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?   এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান   আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত: ইসি   জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ   ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ