৩৫ লাখ টাকায় ‘আলাদিনের চেরাগ’ কিনলেন চিকিৎসক! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪৩৫ লাখ টাকায় ‘আলাদিনের চেরাগ’ কিনলেন চিকিৎসক! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

৩৫ লাখ টাকায় ‘আলাদিনের চেরাগ’ কিনলেন চিকিৎসক!

অনলাইন নিউজ:  ৪১ হাজার ৫০০ ডলারে (৩৫ লাখ ২১ হাজার ৭৫৪ টাকা) ‘আলাদিনের চেরাগ’ কিনে প্রতারিত হয়েছেন ভাগ্য বদলের নেশায় মত্ত এক চিকিৎসক। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে ঘটনাটি।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দুই প্রতারক তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই চেরাগ কিনলেই বিপুল সম্পত্তি ও সুখের দিশা পাবেন তিনি। দেখতে আরব রজনীর সেই চেরাগের মতোই একটি নকল চেরাগ তৈরি করে তাতে আলো জ্বালানোর ব্যবস্থাও করে প্রতারক চক্র।

পরে ওই দুই প্রতারক এই চেরাগের জন্য চিকিৎসকের কাছে ২ লাখের বেশি ডলার চায়। শেষ পর্যন্ত তা ৪১ হাজার ৫০০ ডলারে (৩৫ লাখ ২১ হাজার ৭৫৪ টাকা) কিনে নেন তিনি। এ প্রতারণার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরো একজনকে খুঁজছে পুলিশ।

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তরপ্রদেশের মিরাটের স্থানীয় থানায় প্রতারণার মামলা দায়ের করেন ওই চিকিৎসক। মামলার অভিযোগে তিনি বলেন, তিনি এক মাসের বেশি সময় ধরে একজন নারীর চিকিৎসা করছিলেন। এ সময় দুই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই নারী সম্ভবত এই দু’জনের মা।

তিনি বলেন, এর এক পর্যায়ে তারা আমাকে একজন স্বঘোষিত ধর্মগুরুর গল্প বলেন। তাদের বাড়িতেও গিয়েছিল সেই গুরু। তারা ধীরে ধীরে আমাকে নানা বিষয় বোঝাতে থাকে এবং এক পর্যায়ে সেই গুরুর সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানায়। পরে ওই গুরুর সঙ্গে দেখা করি।

একদিন সেই গুরুর সঙ্গে দেখা করতে যান চিকিৎসক। পরে সেখানে আলাদিনের চেরাগের জিনের বাদশাহর বেশে একজনকে হাজির করেন স্বঘোষিত ধর্মগুরু। চিকিৎসক অভিযোগপত্রে বলেছেন, আমি বুঝতে পারি অভিযুক্ত দু’জনের একজন প্রতীকী চরিত্র আলাদিনের বেশে আমার সামনে এসেছিল। চেরাগের সত্যতা বুঝানোর জন্য অভিযুক্তদের একজন জিনের ভান করে।

পরে অভিযুক্তরা চিকিৎসককে সম্পদ, সুস্বাস্থ্য এবং সৌভাগ্য বয়ে আনবে উল্লেখ করে আলাদিনের সেই চেরাগ ভারতীয় ১ কোটি ৫০ লাখ রূপিতে বিক্রি করে দেয়া হবে বলে জানান। কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে মাত্র ৩ লাখ ১০ হাজার রূপিতে কিনে নেন ওই চিকিৎসক।

মিরাটের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অমিত রাই এনডিটিভিকে বলেন, অভিযুক্তরা একই উপায়ে অন্যান্য পরিবারগুলোর সঙ্গেও প্রতারণা করেছে। প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের অন্য এক নারী সদস্যকে খুঁজছে পুলিশ।সূত্র:পূর্বপশ্চিমবিডি।

দৈনিক বরিশাল ২৪

৩৫ লাখ টাকায় ‘আলাদিনের চেরাগ’ কিনলেন চিকিৎসক!

শনিবার, অক্টোবর ৩১, ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে