নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন

১১

রোববার বেশ ঘটা করে উদ্বোধন হল ভারতের নতুন সংসদ ভবন। আর তা নিয়ে বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, হেমা মালিনী প্রশংসায় ভাসিয়েছেন। তবে সেখানে অমিতাভ বচ্চনের গলায় কিছুটা ভিন্ন সুর। সংসদের নতুন ভবনের প্রশংসা করলেও প্রশ্ন তুলেছেন, আকৃতি নিয়ে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘সংসদের নতুন ভবন খুলেছে এবং একজন প্রাক্তন সাংসদ হিসেবে এই মুহূর্তের জন্য আমার শুভেচ্ছা। তবে আমি জানতে চাই কেন এটার আকৃতি এরকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষশাস্ত্রীয় অর্থ ঠিক কী?’

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ১৯৮৪ সালে চতুর্থ লোকসভা ভোটে এলাহাবাদ আসন থেকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে তিন বছর পর তিনি রাজনীতি থেকে পদত্যাগ করেন।

এদিকে টুইটারে নরেন্দ্র মোদিকে ট্যাগ দিয়ে শাহরুখ খান নতুন সংসদ ভবনের প্রশংসা করে লিখেছেন, ‘যারা আমাদের সংবিধানের মাথা উঁচু রাখে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বৈচিত্র্য রক্ষা করে তাদের জন্য কী চমৎকার নতুন বাড়ি নরেন্দ্র মোদিজি। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন, সঙ্গে ভারতের সুপ্রাচীন গৌরবের স্বপ্নগুলোকে সঙ্গে নিয়ে। জয় হিন্দ।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘আমার সংসদ আমার অহংকার।’

অক্ষয় লেখেন, ‘এই গৌরবময় নতুন সংসদ ভবন দেখে গর্ব হচ্ছে। এটি ভারতের গৌরবময় একটি প্রতীক হয়ে থাকবে।’

হেমা মালিনী টুইট করেন, ‘নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যে গর্বিত সকল দেশবাসীকে শুভেচ্ছা।’

টুইটারে সব তারকার শুভেচ্ছাবার্তায় আলাদা করে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে অমিতাভের প্রশ্নেরও জবাব আসবে কিনা এমন প্রশ্ন অনেকেরই।সূত্রঃচ্যানেলটোয়েন্টিফোর

দৈনিক বরিশাল ২৪

নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন

সোমবার, মে ২৯, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ | আপডেটঃ মে ২৯, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান