জোয়ারের পানিতে চরফ্যাশনের চরাঞ্চল প্লাবিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জোয়ারের পানিতে চরফ্যাশনের চরাঞ্চল প্লাবিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০২০ ১:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

জোয়ারের পানিতে চরফ্যাশনের চরাঞ্চল প্লাবিত

৫৬
ভোলা(প্রতিনিধি) ঃ ভোলা চরফ্যাশনে  মৌসুমী বায়ুর প্রভাবে মেঘনা ও তেতুলিয়া নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
গত দু’ দিনে কুকরি-মুকরি, চর পাতিলা, ঢালচর, জাহানপুর মাওলানা ভাসানী আশ্রয় কেন্দ্র, শিকদারের চরসহ অসংখ্য চর প্লাবিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় গত দুই দিনের (বুধবার ও বৃহস্পতিবার) মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়ায় অস্বাভাবিক জোয়ারের কারনে অধিকাংশ চরাঞ্চল এলাকা ডুবে গেছে। রাস্তা, বাড়ি, পুকুর পানির নিচে রয়েছে। সবজির খামার, মাছের ঘের ও জাহানপুর মাওলানা ভাসানী আশ্রয়ণ কেন্দ্র কোনটাই রক্ষা পায়নি জোয়ারের পানি থেকে।
চর পাতিলার স্থানীয় বাসিন্দা ইউসুফ হোসেন জানান, বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি উঠে আমাদের বসতভিটাসহ সব ডুবে গেছে। চুলায় রান্না-বান্না করাও সম্ভব হচ্ছে না। খেয়ে না খেয়ে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। প্রতিদিন দুই দফায় জোয়ারের পানি উঠানামায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।
জাহানপুর মাওলানা ভাসানী আশ্রয়ন প্রকল্পের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী জানান, বেড়িবাঁধের বাহিরে আশ্রয়ণ কেন্দ্রে ৮০টি পরিবারে প্রায় ৫ শত মানুষ জোয়ারের পানিতে বন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। প্রকল্পটির চারপাশে উঁচু করে বাদ দেয়ার দাবি জানাচ্ছেন বসবাসকারী বাসিন্দারা।
কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, সিডর, আইলা, নার্গিস, আম্ফানসহ প্রতিটি দুর্যোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জনগণ। বেড়িবাঁধ না থাকায় খুব সহজেই বন্যা বা জোয়ারের পানি ঢুকে পড়ে গ্রামে। নেই প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র।
বর্তমানে অস্বাভাবিক জোয়ারের পানিতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বিভিন্ন প্রকারের খামার, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে অধিকাংশ মানুষ।ছবি:ফাইল ফটো।
দৈনিক বরিশাল ২৪

জোয়ারের পানিতে চরফ্যাশনের চরাঞ্চল প্লাবিত

বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২০ ১:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা