ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০২০ ২:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব

৭১

অনলাইন নিউজ: শান মাসুদের ‘শানদার’ সেঞ্চুরির পর ইয়াসির শাহের লেগ স্পিনে কুপোকাত হয়েছে ইংলিশরা। আর এই টেস্টের দ্বিতীয় দিনে একাদশে জায়গা না পাওয়া সাবেক পাক অধিনায়ক সরফরাজের এক কাণ্ডে ক্ষেপেছেন দলটির সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এদিন শাদাব খানের জন্য মাঠে পানি নিয়ে যান সরফরাজ। এর সঙ্গে শাদাবের জুতা নিয়ে যাওয়ার কাজটিও করেন তিনি।

বিষয়টিকে দৃষ্টিকটু লেগেছে শোয়েব আখতারের।

শোয়েবের মতে, যেই সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান তার সঙ্গে এমন আচরণ একেবারেই বেমানান।

চারট বছর জাতীয় দলের নেতৃত্ব দানকারীকে দিয়ে জুতা-পানি টানানোর কাজ না করানোরই উচিত ছিল বলে মনে করেন শোয়েব আখতার।

বিষয়টিতে টিম ম্যানেজম্যান্টের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

এ বিষয়ে শোয়েব আখতার বলেন, ‌‌‘এটি দেখে আমার ভালো লাগেনি। করাচি থেকে উঠে আসা একটি ছেলের জন্য যদি এমন দৃষ্টান্ত তৈরি করেন, তবে সেটা সঠিক হয় না। যে খেলোয়াড়টা পাকিস্তানকে চারটি বছর নেতৃত্ব দিয়েছে, দেশকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছে, তার সঙ্গে আপনি এমন করতে পারেন না।’

শোয়েবের ভাষ্য, ‘ হোক সরফরাজ দ্বাদশ খেলোয়াড়। তাই বলে দলের সাবেক অধিনায়ককে দিয়ে জুতা টানালেন! যদি সে নিজে থেকেও এটা করতে চায়, আটকানো উচিত ছিল। ওয়াসিম আকরাম কখনও আমার জন্য জুতা বয়ে আনেননি।’

এরপর ক্ষোভের কিছুটা উগড়ে দিয়েছেন সরফরাজের ওপরেও।

সরফরাজের সমালোচনায় শোয়েব বলেন, এই ঘটনা প্রমাণ করছে, সরফরাজ কতটা নিরীহ এবং দুর্বল মানুষ। এজন্যই মিকি আর্থার সবসময় তার ওপর ছড়ি ঘুরাতেন। সাবেক একজন অধিনায়ক এটা করতে পারে না।

শোয়েবের এমন সব মন্তব্য কানে তুলেনি পাকিস্তানের কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ উল হক। বিষয়টিকে নেতিবাচক হিসাবে দেখতে রাজি নন তিনি।

তথ্যসূত্র: ক্রিকেট এডিক্টর

দৈনিক বরিশাল ২৪

ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব

শনিবার, আগস্ট ৮, ২০২০ ২:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ