যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১০, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত

১৫

আন্তর্জাতিক ডেস্ক : জুলাইয়ের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছ।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার শিশু রয়েছে। শুধু জুলাই মাসেই দেশটিতে করোনায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে।

এর ফলে যুক্তরাষ্ট্রে মহামারির মধ্যে শিশুদের স্বশরীরে স্কুলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও ঘোষণা দিয়েছেন, শিগগিরই শিশুদের স্বশরীরে স্কুলে ফিরিয়ে আনা হবে এবং এ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন করতে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, স্কুল কমিউনিটি কীসে সুরক্ষিত থাকবে সে বিষয়ে তারা (কর্মকর্তারা) সারাবিশ্বের নমুনা পর্যবেক্ষণ করেছেন। সবার আগে স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের শিক্ষাদানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ড. টিনা হারটার্ট আশা করেন, সংক্রমণ বৃদ্ধিতে শিশুদের ভূমিকা কী অধিক হারে করোনা টেস্ট তা নির্ধারণে সহায়তা করবে। বাড়িতে করোনা টেস্ট বিষয়ক সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ড. টিনা।

তিনি বলেন, প্রায় দুই হাজার পরিবারের কাছে এই কিট পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করা এবং সেগুলো একটি কেন্দ্রীয় সংরক্ষণাগারে পাঠানোর প্রক্রিয়া শেখানো হয়েছে তাদের।

সূত্র: সিবিএস নিউজ/জাগো নিউজ

দৈনিক বরিশাল ২৪

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত

সোমবার, আগস্ট ১০, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে