চরফ্যাশনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৮, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি

১৫৭

ভোলা সংবাদাতাঃ ভোলা চরফ্যাশনে তরমুজ চাষির শেষ হাসি কেড়ে নিলো অতিরিক্ত জোয়ারের পানি! অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত।

অনুসন্ধানে দেখা যায় চরফ্যাসন উপজেলা শশিভূষণ থানার চরকলমি ইউনিয়নের ৫ নংওয়ার্ডের কৃষক মো.খোকন মাঝি (৫০) এ বছর ১৬ একর জমিতে ১৮ লক্ষ টাকা ব্যায়ে করে তরমুজ চাষ করেছেন।

পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে গত (১লা এপ্রিল) বুধবার প্লাবিত হয়ে লোনা পানিতে তলিয়ে গেছে তার ফসল। কৃষক মো.খোকন মাঝি জানান,যে সময় ফসল বিক্রি করার কথা ঠিক তার পূর্ব মুহূর্তে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে সব তরমুজ গাছ মরে গেছে।

১৬ একর জমির মধ্যে সামান্য কিছু তরমুজ বিক্রি করতে পারলেও বাকি তরমুজ জমিতে রয়েগেছে।তিনি আরও জানান হটাৎ জোয়ারের পানিতে নষ্ট হয়ে গেছে ও লকডাউনের কারণে বিক্রি করা সম্ভব হয় নাই।

জোয়ারের পানি আর না আসলেও লবণাক্ততা থাকায় পানি চলে যাওয়ার পরও তরমুজ গাছ মরে যাবে বলে তিনি জানান। গত
বুধবার (১লা এপ্রিল) থেকে পূর্ণিমার প্রভাবে জোয়ারে পানির উচ্চতা বাড়ছে।

প্রতিদিন ২৪ ঘণ্টায় দু’বার জোয়ার হচ্ছে। প্রতিবার জোয়ারে অন্তত ৮-১০ ঘণ্টা নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে শশিভূষণ থানার চর কলমি ইউনিয়নের কিছু জায়গায় বেড়িবাঁধ না থাকায় বিস্তীর্ণ এলাকা তিন-চার ফুট পানির নিচে তলিয়ে গেছে।

কোথাও কোথাও পানির উচ্চতা আরও বাড়ছে। এতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে।জোয়ারের পানি লবণাক্ত হওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। চর কলমি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাওসার মাষ্টার এর মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভবপর হয়ে উঠেনি।

এদিকে চর কলমি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এক ব্যবসায়ী মো.তোফাজ্জল বলেন, জোয়ারে পানিতে প্লাবিত এসব এলাকার বহু কৃষক আদৌ কোনো ফসল ঘরে তুলতে পারবে কিনা, এ নিয়ে আশঙ্কা রয়েছে। এরমধ্যে তরমুজের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। অনেক জায়গায় তরমুজ চাষিদের ডুবে যাওয়া খেত থেকে ফসল বাঁচানোর ব্যর্থ চেষ্টা করতে দেখা গেছে। আবার অনেক কৃষকদের লোকসান গুণে হতাশা করতে দেখা গেছে।

এ বিষয়ে চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু হাচনাইন জানান,জোয়ারের পানিতে তরমুজের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকসহ অন্যান্য সহায়তা দেয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে। এছাড়াও কয়েকদিনের মধ্যে জোয়ারে পানির চাপ কমে আসবে বলেও জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি

বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ