টার্গেট জাতীয় নির্বাচন, বরিশালের জেলা উপজেলায় চলছে জাপার সাংগঠনিক কার্যক্রম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টার্গেট জাতীয় নির্বাচন, বরিশালের জেলা উপজেলায় চলছে জাপার সাংগঠনিক কার্যক্রম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
A- A A+ Print

টার্গেট জাতীয় নির্বাচন, বরিশালের জেলা উপজেলায় চলছে জাপার সাংগঠনিক কার্যক্রম

১৭৫

সোহেল আহমেদ, বিশেষ প্রতিবেদকঃ বরিশাল বিভাগের জেলায় জেলায় সাংগঠনিক কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন সংসদের বিরোধী  দল জাতীয় পার্টির শির্ষ্য নেতৃবৃন্দ। টার্গেট আগামী জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনে পার্টিকে সুসংগঠিত করে দেশের অন্যতম শক্তিশালী দল হিসেবে জানান দিতে চাচ্ছেন জাপার নেতৃবৃন্দ। পার্টির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতার সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় গত একমাসে কমপক্ষে ৫টি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জেলার বরিশাল সদর, হিজলা, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা রয়েছে। জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা বরিশাল জেলা জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস নেতৃত্বে প্রতিটি কর্মীসভা জনসভায় রুপান্তরিত হচ্ছে।

দীর্ঘ ত্রিশ বছরের মধ্যে বরিশাল জেলা জাতীয় পার্টির এমন ধারাবাহিক সাংগঠনিক সভায় নতুন করে উজ্জীবিত এরশাদ সমর্থকরা। জাতীয় পার্টির কার্যক্রমে অনুপ্রেরণা পেয়ে বরিশালের স্থানীয়  রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক হিসেবে জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের প্রতি জনসাধারণের আস্থা বেড়েছে বলে ধারণা করছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা।

বিশেষ করে গতকাল শনিবার বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বেশ আলোরণ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব রানা মোহাম্মদ সোহেল এমপির উপস্থিতিতে কয়েক হাজার সমর্থক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অনুষ্ঠান স্থল ছাড়াও বাহিরে বিপুল পরিমাণ নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে জাতীয় পার্টির নেতাদের প্রতি তাঁদের ভালোবাসার জানান দেন। মতবিনিময় সভায় বরিশাল জেলা জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বিশেষ অতিথি ও ইকবাল হোসেন তাপস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জাপা নেতা আনোয়ার হোসেন আনুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল জেলা জাপার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, সারাদেশে একযোগে আমরা সাংগঠনিক সভা, সেমিনার সহ বিভিন্ন কর্সূচীর মাধ্যমে পার্টিকে সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসব সভায় অংশগ্রহণ করে জনসমর্থনের কেমন সারা পাচ্ছেন এমন প্রশ্নে জনাব তাপস বলেন, জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী ছড়িয়ে রয়েছে, আমরা তাদেরকে একত্রিত করছি, ভালো সারা পাচ্ছেন জানিয়ে আগামী নির্বাচনে বরিশাল জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লিন ইমেজ এ-র এই নেতা।

দৈনিক বরিশাল ২৪

টার্গেট জাতীয় নির্বাচন, বরিশালের জেলা উপজেলায় চলছে জাপার সাংগঠনিক কার্যক্রম

রবিবার, সেপ্টেম্বর ১৯, ২০২১ ১১:০০ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ