জমানো টাকায় কেনা ঘোড়ায় চড়ে করেন ভিক্ষা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জমানো টাকায় কেনা ঘোড়ায় চড়ে করেন ভিক্ষা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

জমানো টাকায় কেনা ঘোড়ায় চড়ে করেন ভিক্ষা!

৬৯

অনলাইন নিউজ:একসময় গ্রামের মানুষ নিজের প্রভাব ও প্রতিপত্তি বোঝানোর জন্য বলতেন, ‘ভিক্ষা করলেও ঘোড়ায় চড়ে ভিক্ষা করব।’ সেই কথাটি বাস্তবে রূপ নিয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বৃদ্ধ জালু মিয়ার (৫৫) জীবনে। তবে সেটি প্রভাবের জন্য নয়, নিজের দরিদ্রতা ও বয়সের ভারে হাঁটতে না পেরে ঘোড়ায় চড়ে তিনি ভিক্ষা করেন।

চার বছর ধরেই জালু মিয়া ঘোড়ার পিঠে চেপে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেন। জালু মিয়া উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। পৈতৃক কোনো সম্পদ না থাকায় অন্যের জমিতে পলিথিন আর নারিকেলপাতা দিয়ে ঝুপড়ি তৈরি করে সেখানে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিক্ষুক জালু মিয়া প্রতিদিন ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করেন। বয়সের ভারে হাঁটতে পারেন না বলে তাকে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে হয়। চার বছর আগে ভিক্ষা করে জমানো ১৫ হাজার টাকায় ঘোড়াটি কেনেন। আর সেই ঘোড়ায় চড়েই এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেন তিনি। এতে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। ঘোড়ার খাবার কেনার পর বাকি টাকা দিয়ে কোনো রকমে সংসার চলে।

জালু মিয়া জানান, প্রথম স্ত্রীর সন্তান হওয়ার পর সন্তানসহ স্ত্রীর মৃত্যু হয়। পরে দ্বিতীয় বিয়ে করলেও কোনো সন্তান হয়নি। তাই বাধ্য হয়ে বৃদ্ধ বয়সে ভিক্ষা করে চলতে হচ্ছে তাদের। চার বছর আগে ভিক্ষা করে ১৫ হাজার টাকা জমিয়ে একটি ঘোড়া কিনেছেন। ওই ঘোড়াটাই তাঁর একমাত্র সম্বল। ঘোড়াটা আছে বলেই ঘরে তাঁর চুলা জ্বলে।

তিনি আরো জানান, বিয়ের আগে মানুষের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এখন বৃদ্ধ হয়ে যাওয়ায় কেউ কাজেও নেয় না। শেষ বয়সে স্ত্রীকে নিয়ে থাকার জন্য একটি সরকারি ঘর দেওয়ার দাবি করেন বৃদ্ধ জালু মিয়া।

সূত্র: কালের কন্ঠ

দৈনিক বরিশাল ২৪

জমানো টাকায় কেনা ঘোড়ায় চড়ে করেন ভিক্ষা!

রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান