সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে বাবুগঞ্জের নাগরিক কমিটি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে বাবুগঞ্জের নাগরিক কমিটি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০১৯ ১:৩৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে বাবুগঞ্জের নাগরিক কমিটি

৪৯

ফারজানা ইয়াসমীন:সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে বাবুগঞ্জের নাগরিক কমিটি । এ লক্ষ্যে নাগরিক অধিকার রক্ষা ও বঞ্চিতজনের অধিকার প্রতিষ্ঠায় বাবুগঞ্জে নাগরিক অধিকার কমিটি গঠিত হয়েছে।

বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ ওহাব সভাপতি এবং বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না নাগরিক অধিকার কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সেইন্ট-বাংলাদেশের সহায়তায় উপজেলা কার্যালয়ে মঙ্গলবার (৩০ জুলাই) বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচিত হন ।

এসময় ১৫ সদস্য বাবুগঞ্জ উপজেলার ওই নাগরিক অধিকার কমিটিতে সাবেক ইউপি সদস্য নারী নেত্রী মাসুদা জাহান সহ-সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার ও সমাজ সেবক হেমায়েত শরীফ অপর ২ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জামাল হোসেন গাজী, তাবাচ্ছুম আক্তার, শারমিন আক্তার, গোলাম ফারুক, রফিকুল ইসলাম, ননী বাড়ৈ, আবুল কালাম, নিজাম উদ্দিন, জাকিয়া পারভিন ও নাসির উদ্দিন হাওলাদার।

নির্বাচন ও কমিটি গঠনে সহায়তা করেন সেইন্ট-বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আবদুল কাদের, প্রকল্প সহকারী দেলোয়ার হোসেন, মাজেদা আক্তার মুক্তা ও কাজী নুপুর।

নবগঠিত এ কমিটি মানুষের নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিসহ বঞ্চিত জনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

এদিকে নির্বাচিত নবকমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার।

দৈনিক বরিশাল ২৪

সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে বাবুগঞ্জের নাগরিক কমিটি

বুধবার, জুলাই ৩১, ২০১৯ ১:৩৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা