তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৮, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা

২০৯

অনলাইন নিউজ:জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের জনপ্রিয় টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২৬ মে) দ্বিতীয় সিজনের সর্বশেষ শো’টি অনুষ্ঠিত হয়েছে। আবার আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শো অনুষ্ঠিত হবে।

মাঝের জুন, জুলাই ও আগস্টে কোনো শো অনুষ্ঠিত হবে না। রবিবার (২৮ মে) ডয়চে ভেলের ইউটিউব চ্যানেল একটি ভিডিও বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওই অনুষ্ঠানের উপস্থাপক খালেদ মুহিউদ্দীন।

মূলত প্রতি সিজন শেষে একটি লম্বা বিরতি নেন ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোর আয়োজকরা। এবারও সেই নিয়ম মেনে তিন মাসের বিরতি যাচ্ছেন সবাই। এ কারণে তিন মাস বন্ধ থাকবে শো’টি।

খালিদ মহিউদ্দীন ভিডিওতে এসে জানান, গত ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হয় ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ শোটি। এই সময়ের মধ্যে আমাদের ৪ লাখ ১১ হাজার দর্শক তাদের সাবস্ক্রাইব করেছেন। এবং প্রায় আড়াই কোটি দর্শক তাদের শো দেখেছেন। নতুন সিজন শুরুর জন্য বিরতি নিচ্ছেন।’

নতুন সিজনে নতুন উদ্দীপনায় প্রবলভাবে শুরু করবেন বলে আশা রেখে খালিদ মুহিউদ্দীন বলেন, বিরতির পর নতুনভাবে সেপ্টেম্বরে ফিরে আসবো। যারা আমাদের সাথে ছিলেন তারা আমাদের সাথে থাকবেন, সেই সঙ্গে নতুন করে অনেকেই যুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সূত্র: ফেসবুক থেকে সংগৃহীত

দৈনিক বরিশাল ২৪

তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা

রবিবার, মে ২৮, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি