আজ সেই ২৪ ফেব্রুয়ারি, এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ সেই ২৪ ফেব্রুয়ারি, এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

আজ সেই ২৪ ফেব্রুয়ারি, এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

১৮

সোহেল আহমেদঃ
আজ সেই ২৪ ফেব্রুয়ারি। ২০১৭ সালের আজকের দিনটি ছিলো শুক্রবার। বরিশাল মিডিয়া অঙ্গনের এক উজ্জল নক্ষত্রের বিদায়। সাহসী কলম সৈনিক দৈনিক সত্য সংবাদ-এর সম্পাদক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, অসংখ্য সাংবাদিক গড়্রার কারিগর মীর মনিরুজ্জামান এর অকাল প্রস্থান। প্রিয় গুরুর আকস্মিক মৃত্যুর খবরটি শুনে যেভাবে শুরু হয় রিদয়ে রক্তক্রণ।

সকাল ১১ টার দিকে ফেসবুক অন করতেই সহকর্মী শাহিন সুমনের স্টাটাস। সাংবাদিক মীর মনিরুজ্জামান অসুস্থ। ফেসবুক ছেড়ে গুরুর ব্যবহৃত ফোনে কল দিলাম। রিং বাজছে, ওই প্রান্ত থেকে কল রিসিভ হচ্ছে না। অসুস্থতার সংবাদ শুনে যতটা খারাপ লেগেছে কল রিসিভ না হওয়াতে তারচেয়ে বেশি খারাপ লাগা শুরু হলো।

শাহিনের নিকট ফোন করে জানলাম হাসপাতালে সবারই ব্যস্ততা। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য গুরু মীর মনিরুজ্জামান কে ঢাকায় প্রেরণ করতে বলছেন। মনটাকে বুঝাতে পারলাম না। আবার গুরুর ফোনে কল। এবার রিসিভ হলো। কিন্তু গুরু ধরবেন না তাকি জানতাম? ভাবি রিসিভ করে বলল,সোহেল ভাই আপনার ভাইয়ের জন্য দোয়া করেন। তার অবস্থা ভালো নয়। সংক্ষেপে আরও জানতে চেস্টা করলাম গুরুর অসুস্থতা সম্পর্কে। বিপদের সময় এই প্রান্ত থেকে আমার ফোনে কথা বলা ভাবিকে বিরক্তিকর মনে হচ্ছে। তবুও কি করব মনকে তো মানাতে পারছি না। এই কয়েক মাস আগেও যে ভালো মানুষটিকে তার ব্যবসায়ী ক কার্যালয় দেখে এলাম। একসাথে কত আশা প্রত্যাশার কথা বলে এলাম। পাশের দোকান থেকে আনা চা খেলাম। তিনি যে মৃত্যুপথের যাত্রী হতে চলেছেন তাতো একটি বারের জন্যও মনের ভেতর কল্পনাতেও আসে নি।

গুরুর অসুস্থতার জন্য জুমার নামাজ পড়তে গিয়ে সৃস্টিকর্তার নিকট দোয়া চাইলাম। বাসায় ফিরে ভাত আর খেলাম না। আবার গুরুর নম্বরে ফোন দিলাম। ভাবিকে জানতে চাইলাম এখন কি অবস্থা? ভাইয়াকি কথা বলতে পারছেন? ভাবি বলল না,ভালো নয়। বুকে ব্যাথাটি বেরেছে। যন্ত্রনায় কাতরাচ্ছেন গুরু,আমি একটু আওয়াজ শুনতে পাচ্ছি। ভাবিকে অনুরোধ করলাম। আমার কলটি যেনো রিসিভ করেন। আমিতো দুরে। না পারছি দেখতে,না পারছি গুরুর বিপদের দিনে পাশে থেকে একটু সেবা করতে। গুরু আমার চলে যাচ্ছেন এটাও তো দুর থেকে অনুভব করতে পারছি না।

তার সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েএকটি লেখা পোস্ট করার জন্য টাইপ শুরু করলাম। কিছুতেই যেনো সে লেখাটি সমাপ্ত হচ্ছেনা। তাহলে কি মনের আবেগটি বুঝতে পেরেছিলো যে,আজই আমার সাংবাদিক জগতের কালো অধ্যায় রচিত হতে যাচ্ছে? বাস্তব জীবনের এক একটি বিষশন লিখতে লিখতে আমি ক্লান্ত। আমার দেহ দুরে। মনেহচ্ছে লিখছি সেই চিরোচেনা পত্রিকা অফিসে। আমার লেখার একপর্যায় আবার কল দিলাম। গুরু এবার ঢাকার উন্নত চিকিৎসার জন্য পথে। ভাবি বলল আমরা ভাঙ্গা নামক স্থানে রয়েছি। আপনার ভাই’ অবস্থা বেশি ভালো নয়। বমি করছে। আমি কি আহম্মক? গুরুর বমি করার শব্দ আর আর্তনাদ এবার শুনেও ভাবিকে বললাম,ভাইয়ার সাথে একটু কথা বলতে পারব? ভাবি বলল, বমি কমলে তারপর দেখি বলতে পারবেন কি না! ভাবি তখনও স্বাভাবিক মনোবল নিয়ে এ্যম্বুলেন্সে। তবে সেই এ্যাম্বুলেন্সে অক্্রিজেন ছিলো না। ভাবি এটাই বলেছিলেন। থাকলে ভাইয়ার অনেক উপকার হত।

ফোন কেটে দিয়ে আবার লেখা শুরু করলাম। বিকেল তখন চারটার মত। পোস্ট দিলাম গুরুর জন্য দোয়া প্রার্থনা করা লেখাটি। এই লেখাটিই যে শেষ প্রার্থনা মুলক লেখা তখনও ভেবেছিলাম?

ফেসবুকের পাতায় হঠাৎ সাংবাদিক জিয়া শাহিন এর স্টাটাসে আমার সব শেষ হয়ে গেলো। সাংবাদিক মীর মনিরুজ্জামান আর নেই। এই স্টাটাসে হ্রদয়ে কম্পন শুরু হলো। ফোন দিলাম গুরুর নম্বরে। এবার ভাবি আর কল ধরলেন না। কেনোইবা ধরবেন? একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে মুল্যবান সম্পদ তার স্বামীর অকাল প্রস্থান। এর চেয়েও কি করুণ সময় আর আছে? শাহিন সুমনকে ফোন দিলাম। কাঁদতে কাঁদতে বলল মামা আর নেই।

জীবনের কঠিন বাস্তবতায় বিপদের সম্মখিন আমি। কি বলব কাকে,কেইবা আমায় একটু শান্তনা দিবে। সারাদিন অনাহারে থাকা আমি এবার কোলাহলপুর্ণ শহরের রাস্তায় পাগলেরর মত ঘুরছি। চোখের জ্বল আটকাতেই রাস্তায় এদিক সেদিক তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে চাইলাম। কই পারছিলাম না। গুরুর সমস্ত পরামর্শ গুলো ভেসে আসছে। আর মনেকরিয়ে দিচ্ছে সোহেল আহমেদ তোমার জীবনের স্বপ্নদ্রষ্টার বিদায় হয়েছে। মেনে নাও,মেনে নাও!!!!

বি:দ্রঃ লেখাটি ২০১৮ সালে  লেখকের ফেসবুকে পোষ্টকৃত।

দৈনিক বরিশাল ২৪

আজ সেই ২৪ ফেব্রুয়ারি, এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ | আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে