নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৪, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ

৪৩

অনলাইন নিউজ: শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ জোরদার করা এবং সাইবার বুলিংসহ বিভিন্ন নেতিবাচক প্রভাব কমাতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পর্তুগাল সরকার। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল চলাকালে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না।

সোমবার (৩ আগস্ট) পর্তুগালের শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছরে দেশের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে, শিক্ষক–শিক্ষার্থীর যোগাযোগ আরও কার্যকর হয়েছে এবং বিরতির সময় শিক্ষার্থীরা মোবাইল ফোনে সময় কাটানোর পরিবর্তে খেলাধুলা ও সহপাঠীদের সঙ্গে সরাসরি মেলামেশায় বেশি আগ্রহ দেখিয়েছে।

ছবি: প্রতিনিধি।

সরকারের তথ্য অনুযায়ী, বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের কারণে পাঠদানে বিঘ্ন সৃষ্টি, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি, সাইবার বুলিং এবং মানসিক চাপের মতো সমস্যা বাড়ছিলো। এসব বিষয় বিবেচনায় নিয়ে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত প্রয়োজন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর সহায়তা কিংবা শিক্ষকের অনুমোদিত শিক্ষামূলক কার্যক্রমে প্রয়োজন হলে স্মার্টফোন ব্যবহার করা যাবে।

শিক্ষাবিদদের মতে, ডিজিটাল প্রযুক্তি বর্তমান শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও অল্প বয়সে অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার শিশু-কিশোরদের মনোযোগ, সামাজিক দক্ষতা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহারকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা সময়োপযোগী পদক্ষেপ।

শুধু পর্তুগাল নয়, ইউরোপের আরও কয়েকটি দেশও স্কুলে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

পর্তুগাল সরকারের আশা, নতুন এই নীতিমালা কার্যকর হলে শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়বে। সূত্র:চ্যানেল আই

দৈনিক বরিশাল ২৪

নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ

মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান