কিশোরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৩টি প্রাণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কিশোরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৩টি প্রাণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

কিশোরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৩টি প্রাণ

অনলাইন নিউজ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামাল উদ্দিন, তোফাজ্জল ও উমর ফারুক। এদের মধ্যে জামাল উদ্দিনের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। বাকি দু’জনের বাড়ি জেলার ইটনা উপজেলার বয়রা গ্রামে বলে জানা গেছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত জানান, কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা ভৈরব যাচ্ছিল। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ভিটিপাড়া এলাকায় পৌঁছালে আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে ৪ জনকে কটিয়াদী ও তিনজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি।

দৈনিক বরিশাল ২৪

কিশোরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৩টি প্রাণ

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ