শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০১৯ ১২:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১১৭

আওয়ামী লীগের মধ্যে যারা জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনসহ বিভিন্ন সময়ে দলেরও বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার গণভবনে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘যাদের শোকজ করা দরকার তাদের শোকজ করুন, যাদের সাসপেন্ড করা দরকার তাদের সাসপেন্ড করুন।’

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তদন্ত যেন নিরপেক্ষ হয় এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্যও বলেন আ.লীগ সভাপতি। বৈঠকে উপস্থিত একাধিক নেতা দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন।

গণভবন সূত্র জানায়, বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচনা বক্তব্য শেষে যুগ্ম-সাধারণ সম্পাক মাহবুবউল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান তাদের দ্বায়িত্বপ্রাপ্ত এলাকার সাংগঠনিক প্রতিবেন তুলে ধরেন। প্রতিবেদনের সঙ্গে সঙ্গতি রেখে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাসিম।

জানা গেছে, সাংগঠনিক প্রতিবেদনের মাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের নাম ও তাদের অপরাধের মাত্রার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচন ছাড়াও দলের ও বিভিন্ন কর্মসূচিতে যারা শৃঙ্খলাভঙ্গ করেছে তাদের বিষয়েও উল্লেখ আছে প্রতিবেদনে।

উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে শেখ হাসিনা আগামী সম্মেলনের আগেই দলের অভ্যন্তরীণ মতবিরোধ নিরসন করার পাশাপাশি দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থানকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে দলকে আরও বেগবান করার জন্য বিভিন্ন বিভাগ দ্বায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এই আলোচনা শেষে আসছে শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচির বিষয়ে কথা বলেন তিনি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন, ৮ আগস্ট শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন, ১৫ আগস্ট শোক দিবস পালন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ, ২৪ আগস্ট নারী নেত্রী শহীদ বেগম আইভী রহমানের মৃত্যুবার্ষিকী পালন।

আওয়ামী লীগের পাশাপাশি দলের অঙ্গ-সংগঠনগলোকেও শ্রদ্ধার সঙ্গে শোকের মাসের কর্মসূচি পালনের বিষয়েও নির্দেশনা দেন শেখ হাসিনা।

দৈনিক বরিশাল ২৪

শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শনিবার, জুলাই ১৩, ২০১৯ ১২:৪৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড