ফোনকল পেয়ে অসহায়দের খাবার পৌঁছে দিলেন এএসপি মাহমুদ হাসান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফোনকল পেয়ে অসহায়দের খাবার পৌঁছে দিলেন এএসপি মাহমুদ হাসান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

ফোনকল পেয়ে অসহায়দের খাবার পৌঁছে দিলেন এএসপি মাহমুদ হাসান

১৯

অনলাইন নিউজঃ ঝালকাঠি জেলা জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিনাপ্রয়োজনে ঘরের বাইরে ঘোরাফেরা বন্ধ করতে পুলিশসহ যৌথবাহিনীর তৎপরতায় অঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

২৫ মার্চ থেকে অঘোষিত লকডাউনের ফলে অনেকের ঘরেই খাবার নেই। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ, তখন নিরুপায় হয়ে মুঠোফোনে কল দিয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের কাছে তাদের সমস্যার কথা বলেন দুই ব্যক্তি। কিছুক্ষণ পর তিনি ওই ২ ব্যক্তির পরিবারে ১০ দিনের জন্য খাবার পৌঁছে দেন। সোমবার ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার ২টি পরিবারকে তিনি এ মানবিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার অসহায় দুটি পরিবার তাদের স্ত্রী-সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিতে না পেরে উপায়হীন হয়ে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসানকে ফোন দেন। ফোন পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ওই পরিবারের জন্য মুহূর্তেই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এতো অল্প সময়ের মধ্যে খাবার পেয়ে পুলিশের এমন মানবিক আচরণে পরিবারগুলো রীতিমত অবাক ও খুশি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের জন্য এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি অনেক পরিবারকেই। খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমরা জনগণের পুলিশ, জনগণেরই সেবক। দেশের এ ক্রান্তিলগ্নে আইজিপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ মানবিক দর্শনে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জনগণের যেকোন প্রয়োজনে আমরা অগ্রভাগে থেকেই কাজ করবো এটাই আমাদের অঙ্গিকার।

দৈনিক বরিশাল ২৪

ফোনকল পেয়ে অসহায়দের খাবার পৌঁছে দিলেন এএসপি মাহমুদ হাসান

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে