অনুমতি ছাড়া টিভিতে বিদেশি সিরিয়াল প্রদর্শনে নিষেধাজ্ঞা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অনুমতি ছাড়া টিভিতে বিদেশি সিরিয়াল প্রদর্শনে নিষেধাজ্ঞা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

অনুমতি ছাড়া টিভিতে বিদেশি সিরিয়াল প্রদর্শনে নিষেধাজ্ঞা

অনুমতি ছাড়া টেলিভিশনে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে গতকাল এক পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোনো অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইনবহির্ভূত।

এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রপ্তানি নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং সেন্সর সনদ নেওয়া প্রয়োজন বলেও জানানো হয়েছে সকাররি ওই তথ্যবিবরণীতে।

দৈনিক বরিশাল ২৪

অনুমতি ছাড়া টিভিতে বিদেশি সিরিয়াল প্রদর্শনে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ

অনুমতি ছাড়া টেলিভিশনে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে গতকাল এক পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোনো অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইনবহির্ভূত।

এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রপ্তানি নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং সেন্সর সনদ নেওয়া প্রয়োজন বলেও জানানো হয়েছে সকাররি ওই তথ্যবিবরণীতে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু   শয়তান খোঁজে সুখী সংসার: বাঁধন   অবশেষে কমলো তেলের দাম   ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক   সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী   শ্বশুরের দেওয়া তেল বাড়িতে বসে বিক্রি, মানিকগঞ্জে জরিমানার ফাঁদে জামাই   চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল