আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৩ ৩:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

১১

অনলাইন নিউজঃ রহমত ও মাগফিরাতের পর শেষ হতে চলেছে নাজাত। বিদায় নিতে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আজ মঙ্গলবার ২৬তম রোজা। আজ দিবাগত রাতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর।

লাইলাতুল কদর বা শবেকদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। ইসলামী শরিয়ত মতে, এটি বছরের সবচেয়ে মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ একটি রাত। এটি হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।

এই রাত প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা কদরের শুরুতে বলা হয়েছে, ‘আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আপনি কদরের রাত সম্পর্কে কী জানেন? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ হাদিসের ভাষ্য মতে, কদরের রাতটি রমজানের শেষ ১০ দিনের যেকোনো বিজোড় রাত হতে পারে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কোরো।’ তিনি আরো বলেছেন, রমজানে এমন এক রাত আছে, যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। (বুখারি)

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা মহিমান্বিত রাতটি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতে কাটিয়ে থাকেন। দেশের বেশির ভাগ মসজিদে এই রাতে তারাবি নামাজে কোরআন খতম হয়। এরপর সদকা, জাকাতসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর দোয়া করে থাকেন ইমাম ও খতিবরা। এই রাতে রোজার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সবাই।
পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেন, ‘মহান আল্লাহর নৈকট্য লাভের অপার সুযোগ নিয়ে বরকতময় পবিত্র শবেকদর আমাদের মাঝে সমাগত। মহিমান্বিত এই রাতে আমি মহান আল্লাহ তাআলার দরবারে দেশবাসীসহ পুরো মুসলিম উম্মাহর জন্য মাগফিরাত ও কল্যাণ কামনা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এক বাণীতে বলেন, ‘আসুন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি। পবিত্র এই রাতে আমি মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।’

দৈনিক বরিশাল ২৪

আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৩:৪৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান