আন্তর্জাতিক পুরস্কার জিতলেন টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আন্তর্জাতিক পুরস্কার জিতলেন টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৭, ২০১৯ ১:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল

১৩

দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল মর্যাদাপূর্ণ এএসই ইন্টারন্যাশনাল ফটোজার্নালিষ্ট অ্যাওয়ার্ড-২০১৯ প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন।

রাশিয়ার রাজধানী মস্কোতে ৩ জুলাই (বুধবার) এক অনুষ্ঠানে মির্জা শাকিলের হাতে এই পুরস্কার তুলে দেন এএসই এর ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির সাভুসকিন।

এর আগে প্রতিযোগীতার আয়োজকদের আমন্ত্রনে এবং সার্বিক ব্যবস্থাপনায় উক্ত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে মির্জা শাকিল ১ জুলাই মস্কো পৌঁছান।

প্রথমবারের মত আয়োজিত আন্তর্জাতিক এই ফটোসাংবাদিক প্রতিযোগীতায় বিভিন্ন দেশের অংশগ্রহনকারী আলোকচিত্রীদের বাছাইকৃত ছবিগুলি নিয়ে মস্কোর এএসই তে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সেখান থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড মির্জা শাকিলের তোলা “সেলিব্রেটিং লাইফ” শিরোনামের ছবিটিকে “মোবাইল ফোন” ক্যাটাগরীতে বিজয়ী ঘোষনা করেন।

মির্জা শাকিল ছাড়াও, প্রতিযোগীতায় হাঙ্গেরীর পিটার কিস, রিপাবলিক অব বেলারুসের আলেক্সি জেরাসিমেনকো এবং ভারতের বিক্রম রেড্ডি যথাক্রমে “পিপল” “ওয়াইল্ড লাইফ” এবং “এনার্জি ফর ফিউচার” ক্যাটাগরীতে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন।

সকল আনুষ্ঠানিকতা শেষে ৫ জুলাই মির্জা শাকিলের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক মির্জা শাকিল ইতিপূর্বে দুইবার শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের অর্থায়নে পরিচালিত ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, সাংবাদিকতার মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পে অবদান রাখায় জাতীয় পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড, দ্য ডেইলি স্টার থেকে দুইবার শ্রেষ্ঠ জেলা প্রতিনিধির পুরস্কার, টাঙ্গাইল রিপোর্টারস ইউনিটির শ্রেষ্ঠ সাংবাদিক পুরস্কার, টাঙ্গাইল প্রেসক্লাব সম্মাননাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

সর্বজন স্বীকৃত সৎ এবং নিষ্ঠাবান এই সাংবাদিক টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ মরহুম আইনজীবি মির্জা আতাহার হোসেন এবং কালিহাতী পাইলট গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা আশরাফ্ফুনেছা খানমের দ্বিতীয় পুত্র।

সুত্র:অনলাইন

দৈনিক বরিশাল ২৪

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল

রবিবার, জুলাই ৭, ২০১৯ ১:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী