আবারও মুক্তিযুদ্ধের ছবিতে চিত্রনায়িকা মৌসুমী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আবারও মুক্তিযুদ্ধের ছবিতে চিত্রনায়িকা মৌসুমী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০১৯ ১২:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

আবারও মুক্তিযুদ্ধের ছবিতে চিত্রনায়িকা মৌসুমী

৪১৭

আগেও মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার আবারও মুক্তিযুদ্ধের ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবির নাম ‘অর্জন-৭১’। তবে এবার ছবির প্রেক্ষাপটটি একটু ভিন্ন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। এমনটাই জানালেন ছবির নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘ছবির গল্পটি ২০১৩ সালে পুলিশ হেড কোয়ার্টারে জমা দিয়েছিলাম। সেটি অনুমোদনও পেয়েছে। তবে নানা কারণে ছবির কাজ শুরু করা হয়নি। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই কাজটি করছি।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বিশাল অবদান ছিল। সেসময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই বছরই পয়লা জুন তাকে গুলি করে হত্যা করা হয়। ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে।’ নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মির্জা সাখাওয়াত হোসেন নিজেই।

মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি অভিনয় করবেন ফিরোজা চরিত্রে। আগামী ১৬ জুলাই বিএফডিসিতে ‘অর্জন-৭১’ ছবির মহরত অনুষ্ঠিত হবে।

দৈনিক বরিশাল ২৪

আবারও মুক্তিযুদ্ধের ছবিতে চিত্রনায়িকা মৌসুমী

শনিবার, জুলাই ১৩, ২০১৯ ১২:৫৪ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ১৪, ২০১৯ ১:০২ পূর্বাহ্ণ
৪১৭

আগেও মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার আবারও মুক্তিযুদ্ধের ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবির নাম ‘অর্জন-৭১’। তবে এবার ছবির প্রেক্ষাপটটি একটু ভিন্ন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। এমনটাই জানালেন ছবির নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘ছবির গল্পটি ২০১৩ সালে পুলিশ হেড কোয়ার্টারে জমা দিয়েছিলাম। সেটি অনুমোদনও পেয়েছে। তবে নানা কারণে ছবির কাজ শুরু করা হয়নি। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই কাজটি করছি।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বিশাল অবদান ছিল। সেসময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই বছরই পয়লা জুন তাকে গুলি করে হত্যা করা হয়। ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে।’ নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মির্জা সাখাওয়াত হোসেন নিজেই।

মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি অভিনয় করবেন ফিরোজা চরিত্রে। আগামী ১৬ জুলাই বিএফডিসিতে ‘অর্জন-৭১’ ছবির মহরত অনুষ্ঠিত হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান