ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৭, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

৪১

অনলাইন নিউজঃ কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তিনি স্বজনের সঙ্গে বেড়াতে এসেছিলেন।
সৈকতে জেলা প্রশাসন থেকে দায়িত্বপ্রাপ্ত বিচকর্মী মাহবুব আলম জানান, সীমা আক্তারের ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীমা আক্তার দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মাহাবুব আলমের মেয়ে। মাহাবুব আলম কাঁদতে কাঁদতে বলেন, ‘অনেক স্বপ্ন ছিল মেয়েকে আরবি শিক্ষায় উচ্চশিক্ষিত করব। কিন্তু বড় মেয়ের এমন মৃত্যু আশা করিনি, বুকটা ফেটে যাচ্ছে। মেয়ের মরদেহ নিয়ে তার মা, মামা কুমিল্লায় আসছেন।’ দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সীমা সবার বড়। গতকাল সন্ধ্যায় মাহাবুব আলম সাংবাদিকদের বলেন, সীমা তার ফুপাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মা, মামা, নতুন বউসহ ১৫ জনকে নিয়ে রোববার সন্ধ্যায় কক্সবাজার রওনা হয়েছিল। সোমবার ভোর ৬টার দিকে তারা কক্সবাজারে পৌঁছে। গতকাল সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সৈকতে ঘুরতে গিয়েছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে।

দৈনিক বরিশাল ২৪

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

বুধবার, অক্টোবর ৭, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ