ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প

৪৭

অনলাইনি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

বিশেষজ্ঞরা যখন বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলবে তখন ট্রাম্প ভিন্ন কথা বললেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তাতে পদাতিক বাহিনী জড়াবে না।

ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্প বলেন, “আমি বলছি না পদাতিক সেনা যাবে। আমি এও বলছি না যে, সেখানে আমরা ১০ লাখ সেনা পাঠাব। আমি নিতান্তই বলছি যে, যুদ্ধ শুরু হলে তা দীর্ঘস্থায়ী হবে না।” গত সপ্তাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন এবং শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন।

তার এ সিদ্ধান্তকে ট্রাম্প সঠিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমি ইরানিদের খুব পছন্দ করি, আমি তাদেরকে হত্যা করতে চাইনি।” অপরদিকে, রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি যুদ্ধের মতো কোনো পাগলামি পূর্ণ সিদ্ধান্ত নেয় তাহলে তেহরান একা থাকবে না বরং বহু দেশ তার পাশে দাঁড়াবে। ইরান ও আমেরিকার মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ একথা বললেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল বøুমবার্গ জানিয়েছে, বুধবার কাবুলভ মস্কোয় সাংবাদিকদের বলেন, “আল্লাহ মাফ করুন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান কখনো একা থাকবে না।” তিনি বলেন, “শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল।” কাবুলভ বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সশস্ত্র সংঘাতের আশংকা রয়েছে তবে এখনো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, “প্রকৃতপক্ষে আমি যুদ্ধ চাই না। যখন আমরা যুদ্ধের কথা বলি তখন মাঝেমধ্যে তা স্বল্প সময়ের সংঘাতকে বোঝায়। দুর্ভাগ্যজনক হচ্ছে এই আশংকা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না কারণ উত্তেজনা এখন চরমে। অবশ্য এটি এড়ানো অসম্ভব নয়; এজন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

পার্সটুডে

দৈনিক বরিশাল ২৪

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না : ট্রাম্প

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা