ঈদের আনন্দে চট্টগ্রাম বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদের আনন্দে চট্টগ্রাম বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদের আনন্দে চট্টগ্রাম বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

১৩

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ– ঈদুল আজহার ছুটিতে ব্যস্ত জীবন থেকে একটু কোথাও বিনোদন খুঁজতে গিয়ে নগরবাসীর অনেকেই চলে গেছেন কক্সবাজার, পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা অন্য কোথাও।

যারা নগর ছেড়ে যাননি তারা এ ছুটিতে বেড়াতে বেরিয়েছেন নগরী ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে। এ তালিকায় আছে ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্ক ও সী ওয়ার্ল্ড, চট্টগ্রাম চিড়িয়াখানা, পতেঙ্গার বাটারফ্লাই পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকত, আগ্রাবাদ ও কাজির দেউড়ি পার্ক, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্ক।

কোরবানি ঈদের দিন সোমবার (১২ আগস্ট) বিকেল থেকেই নগরবাসী আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় করতে থাকে। এ ভিড় বেড়ে যায় আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঈদের পরদিন।

কনকর্ড এমিউজমেন্ট পার্কের এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) অভিজিৎ পাল বলেন, ‘সী ওয়ার্ল্ডে ঈদ উপলক্ষে ডিজে শো আয়োজন করা হয়েছে যা চলবে ঈদ পরবর্তী দশদিন পর্যন্ত। তাছাড়া ফয়’স লেক এমিউজমেন্ট পার্কে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে কিডস কনটেস্ট।

সবার জন্য পুরো মাসব্যাপী আছে র‌্যাফল ড্র।’ তিনি জানান, ফয়’স লেক এমিউজমেন্ট পার্কে নতুনত্ব হিসেবে আর্কেড গেমস সংযোজন করা হয়েছে। প্রচুর দর্শনার্থী এ গেমস খেলার জন্য ভিড় করছে বলে জানান তিনি।

ঢাকা থেকে সপরিবারে ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্ক ও সী ওয়ার্ল্ড ভ্রমণে এসেছিলেন ব্যাংকার সাবেরা সুলতানা। তিনি ফয়’স লেক রিসোর্টে অবস্থান করেন কয়েকদিন।

কনকর্ড এমিউজমেন্ট পার্ক ও সী ওয়ার্ল্ড ঘুরে বেশ অভিভূত বলে জানান তিনি। তিনি এবং তার পরিবারের সদস্যরা পার্কের বিভিন্ন রাইড চড়ে উপভোগ করা ছাড়াও নতুন আসা আর্কেড গেমস খেলেও বেশ রোমাঞ্চিত হন।

দৈনিক বরিশাল ২৪

ঈদের আনন্দে চট্টগ্রাম বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে