বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৬, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

৩১৬

অনলাইন নিউজ: বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল। পথে ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়।তথ্যসূত্র: দৈনিক আমারদেশ

দৈনিক বরিশাল ২৪

বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
৩১৬

অনলাইন নিউজ: বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল। পথে ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়।তথ্যসূত্র: দৈনিক আমারদেশ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান