‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’

১১৩০

অনলাইন নিউজঃ যে জার্সি ছিল স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ, সেই আকাশি-সাদা জার্সিতে আজই শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে নীরবতা ভেঙে আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। বিদায়ের আগে মেসির কণ্ঠে কোনো আক্ষেপ নেই, বরং আছে তৃপ্তি, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি, কারণ আমি সবটুকু দিয়ে গেছি।’

বুধবারই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি তাই হয়ে উঠছে শুধুই একটি ফুটবল ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু। এটি হতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে গৌরবময় এক যুগের আবেগঘন সমাপ্তি।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে এক ভিডিও বার্তায় আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’

আকাশি-সাদা জার্সিতে মেসির পথচলা শুরু হয়েছিল ২১ বছর আগে। সেই পথ কখনো ছিল হতাশায় ভরা, কখনো তীব্র সমালোচনায়; আবার শেষ পর্যন্ত সেটিই পরিণত হয়েছে ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক ক্যারিয়ারে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি, অ্যাসিস্ট ৬৬টি। তিনিই আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার।

একসময় যে মেসিকে জাতীয় দলের ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেই মেসিই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বহু প্রতীক্ষিত বিশ্বকাপ। তাই এই বিদায় কেবল একজন ফুটবলারের বিদায় নয়; এটি আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে সফল ও আবেগঘন এক যুগের পর্দা নামার মুহূর্ত।

মনুমেন্টালের গ্যালারিতে আজ থাকবে উৎসব, থাকবে অশ্রু, থাকবে অসংখ্য স্মৃতি। আর মাঠে যখন শেষবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে দাঁড়াবেন মেসি, তখন হয়তো কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের মনে একই কথা ঘুরবে, ‘ধন্যবাদ, লিও।’

মেসি নিজেই বলেছেন, তিনি শান্তিতে বিদায় নিচ্ছেন। কারণ এই জার্সির জন্য তিনি দিয়েছেন তার সবটুকু। এখন বাকি শুধু শেষবারের মতো সেই জার্সি পরে মাঠে নামা, আর প্রিয় দেশের কাছ থেকে শেষ বিদায় নেওয়া।

দৈনিক বরিশাল ২৪

‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’

বুধবার, অক্টোবর ৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি