কাল শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ শেষ ফ্লাইট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাল শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ শেষ ফ্লাইট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৪, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

কাল শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ শেষ ফ্লাইট

১৫৭

অনলাইন নিউজঃ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়। ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আগামীকাল (রোববার) থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা করবেন।

রোববার (২৫ জুন) ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আজ (শনিবার) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছবেন।

সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।

এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।

তিনি বলেন, রোববার থেকে বিশ্বের লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন। তাদের মধ্যে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ১৪৭ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার জন্য সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। সে লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হয়। গত বছরের চেয়ে চলতি বছরের হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করা যায়নি। সরকারি ও বেসরকারি দুই ক্যাটাগরিতে মোট নিবন্ধন করেছেন এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন।

এর মধ্যে হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে গেছেন দুই হাজার ৭১৫ জন। সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ ও বেসরকারিভাবে থাকবেন দুই হাজার ৪৮৭ জন। হজযাত্রী ও গাইডসহ মোট যাত্রী এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। ওই হিসাবে চার হাজার ৯৯৭টি কোটা ফাঁকা রয়েছে। এ ফাঁকা কোটা সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

সূত্রঃনিউজবাংলা

দৈনিক বরিশাল ২৪

কাল শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ শেষ ফ্লাইট

শনিবার, জুন ২৪, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি