কিস্তির টাকার জন্য শিশুসহ মেয়েকে আটক রাখল এনজিও কর্মকর্তা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কিস্তির টাকার জন্য শিশুসহ মেয়েকে আটক রাখল এনজিও কর্মকর্তা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

কিস্তির টাকার জন্য শিশুসহ মেয়েকে আটক রাখল এনজিও কর্মকর্তা

১২

কুমিল্লার বরুড়া উপজেলায় মায়ের ঋণের কিস্তির টাকার জন্য শিশুসহ মেয়েকে আটকে রাখেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ম্যানেজার ইলিয়াছ আহমেদ।

বুধবারের এ ঘটনায় বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মা।

জানা গেছে, বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামের রহিজলের মেয়ে পিংকি আক্তার। তার শ্বশুরবাড়ি একই উপজেলার হবির গাঁও গ্রামে।

বুধবার দুপুর ১টার দিকে পিংকি আক্তারের শ্বশুরবাড়িতে গিয়ে কথা আছে বলে তাকে বরুড়া পৌর এলাকায় অবস্থিত উদ্দীপন বরুড়া শাখা-১ অফিসে নিয়ে আসেন ওই সংস্থার নারী কর্মী শিবানী। পরে শিশু সন্তান ও শাশুড়িসহ পিংকিকে প্রায় ৫ ঘণ্টা আটকে রাখেন উদ্দীপনের বরুড়া শাখার ম্যানেজার ইলিয়াছ আহমেদ ও অফিসের লোকজন।

এ সময় নারী কর্মী শিবানী ও আরও একজন পুরুষ কর্মী মফিজ পিংকির সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টা করেন। তার কাছ থেকে জোর করে কাগজে স্বাক্ষর ও টিপসই রাখেন।

উদ্দীপন অফিসে এসে পিংকি জানতে পারেন, তার মা ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে আসছেন। গত জুন মাসের কিস্তি বকেয়া পড়ায় তার মাকে অফিসে হাজির না করলে তাকে ছাড়া হবে না।

বিষয়টি জানাজানি হলে, ৫ ঘণ্টা পর স্থানীয় লোকজনদের সহযোগিতায় পিংকিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে উদ্দীপনের ম্যানেজার বলেন, তাকে ঋণের টাকা আদয়ের জন্য অফিসে আনা হয়।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

কিস্তির টাকার জন্য শিশুসহ মেয়েকে আটক রাখল এনজিও কর্মকর্তা

শুক্রবার, জুলাই ৫, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ০৫, ২০১৯ ১:১৭ পূর্বাহ্ণ
১২

কুমিল্লার বরুড়া উপজেলায় মায়ের ঋণের কিস্তির টাকার জন্য শিশুসহ মেয়েকে আটকে রাখেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ম্যানেজার ইলিয়াছ আহমেদ।

বুধবারের এ ঘটনায় বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মা।

জানা গেছে, বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামের রহিজলের মেয়ে পিংকি আক্তার। তার শ্বশুরবাড়ি একই উপজেলার হবির গাঁও গ্রামে।

বুধবার দুপুর ১টার দিকে পিংকি আক্তারের শ্বশুরবাড়িতে গিয়ে কথা আছে বলে তাকে বরুড়া পৌর এলাকায় অবস্থিত উদ্দীপন বরুড়া শাখা-১ অফিসে নিয়ে আসেন ওই সংস্থার নারী কর্মী শিবানী। পরে শিশু সন্তান ও শাশুড়িসহ পিংকিকে প্রায় ৫ ঘণ্টা আটকে রাখেন উদ্দীপনের বরুড়া শাখার ম্যানেজার ইলিয়াছ আহমেদ ও অফিসের লোকজন।

এ সময় নারী কর্মী শিবানী ও আরও একজন পুরুষ কর্মী মফিজ পিংকির সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টা করেন। তার কাছ থেকে জোর করে কাগজে স্বাক্ষর ও টিপসই রাখেন।

উদ্দীপন অফিসে এসে পিংকি জানতে পারেন, তার মা ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে আসছেন। গত জুন মাসের কিস্তি বকেয়া পড়ায় তার মাকে অফিসে হাজির না করলে তাকে ছাড়া হবে না।

বিষয়টি জানাজানি হলে, ৫ ঘণ্টা পর স্থানীয় লোকজনদের সহযোগিতায় পিংকিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে উদ্দীপনের ম্যানেজার বলেন, তাকে ঋণের টাকা আদয়ের জন্য অফিসে আনা হয়।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু   শয়তান খোঁজে সুখী সংসার: বাঁধন   অবশেষে কমলো তেলের দাম   ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক   সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী   শ্বশুরের দেওয়া তেল বাড়িতে বসে বিক্রি, মানিকগঞ্জে জরিমানার ফাঁদে জামাই   চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা