কুমিল্লায় সড়কে মৃত্যুর মিছিল, একই পরিবারের ৬ জন নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কুমিল্লায় সড়কে মৃত্যুর মিছিল, একই পরিবারের ৬ জন নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৯ ৪:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

কুমিল্লায় সড়কে মৃত্যুর মিছিল, একই পরিবারের ৬ জন নিহত

অনলাইন নিউজ: কুমিল্লায় তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত সাতজনের মধ্যে ছয়জনই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম জোড্ডা ঘোড়া ময়দান গ্রামের মৃত হাজী জব্বার আলীর ছেলে ব্যবসায়ী জসিমউদ্দিন (৪৫), তার মা সকিনা বেগম (৮০), স্ত্রী শিরিন আক্তার (৩৫), ছেলে শিপন (১৮), হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও অটোরিকশাচালক জামালউদ্দিন (৩৫)।

রোববার দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকার গামতলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জসিমউদ্দিন নিজ গ্রামে ঈদ উদযাপনের পর কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠান কুমিল্লা শহরে যাচ্ছিলেন।

এ সময় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার গামতলী এলাকায় ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় উল্টো সাইডে এসে সিএনজিচালিত আটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ অটোতে থাকা যাত্রীরা মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাস ও অটোরিকশা উদ্ধার করেছে।

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সবাই নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে নিহতের স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজের মর্গের সামনে এসে আহাজারি করেন।

হাইওয়ের পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিশা বাসের চালককে আটকের চেষ্টা চলছে। মামলার পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

কুমিল্লায় সড়কে মৃত্যুর মিছিল, একই পরিবারের ৬ জন নিহত

রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ৪:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী