গর্ভধারিনী মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ
মানবিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এবার গর্ভধারীনী প্রতিবন্ধী এক নারী কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালো সিএমপি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় কর্মরত এএসআই/মোঃ আমান উল্ল্যাহ সংগীয় ফোর্স সহ মোবাইল ডিউটি করাকালীন বন্দর থানা এলাকার আর্মি এম্বারকেশন এর সামনে ফুটপাত হতে মুমূর্ষু অবস্থায় একটি নবজাতক শিশু ও তার গর্ভধারিনী মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে। অতঃপর অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দর থানা, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক নির্দেশনায় মুমূর্ষ মা ও নবজাতক শিশুকে দ্রুত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে উদ্ধারকৃত নবজাতক শিশু ও তার মা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।












