গৌরনদীতে ভূয়া দলিল লেখক আটক, পাওয়া গেছে ৯০টি সীলমোহর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গৌরনদীতে ভূয়া দলিল লেখক আটক, পাওয়া গেছে ৯০টি সীলমোহর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০১৯ ৫:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

গৌরনদীতে ভূয়া দলিল লেখক আটক, পাওয়া গেছে ৯০টি সীলমোহর

১১

শামীম আহমেদ: বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সীলমোহর, জাল দলিল ও
একটি ল্যাপটপসহ জেলার গৌরনদী উপজেলার জালিয়াত চক্রের মূলহোতা রেজাউল করিম হাবুল (৪৬) কে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার নন্দনপট্টি গ্রামে হাবুলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাবুল নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার মিয়ার পুত্র ও পেশায় একজন ভূমি জরিপকারী।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাল কাগজ তৈরির সংবাদ পেয়ে ওসি তদন্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে নন্দনপট্টি গ্রামে অভিযান চালিয়ে রেজাউল করিম হাবুলকে আটক করে থানা পুলিশ।

এসময় রেজাউলের বাসায় তল্লাশী চালিয় বিভিন্ন কর্মকর্তাদের নামে বানানো ৯০ টি সীলমোহর, জাল দলিল-পর্চাসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রেজাউল দীর্ঘদিন যাবত জাল-জালিয়াতির সাথে জড়িত বলে
স্বীকার করেছে।

মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

গৌরনদীতে ভূয়া দলিল লেখক আটক, পাওয়া গেছে ৯০টি সীলমোহর

মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ৫:২৬ অপরাহ্ণ
১১

শামীম আহমেদ: বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সীলমোহর, জাল দলিল ও
একটি ল্যাপটপসহ জেলার গৌরনদী উপজেলার জালিয়াত চক্রের মূলহোতা রেজাউল করিম হাবুল (৪৬) কে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার নন্দনপট্টি গ্রামে হাবুলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাবুল নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার মিয়ার পুত্র ও পেশায় একজন ভূমি জরিপকারী।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাল কাগজ তৈরির সংবাদ পেয়ে ওসি তদন্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে নন্দনপট্টি গ্রামে অভিযান চালিয়ে রেজাউল করিম হাবুলকে আটক করে থানা পুলিশ।

এসময় রেজাউলের বাসায় তল্লাশী চালিয় বিভিন্ন কর্মকর্তাদের নামে বানানো ৯০ টি সীলমোহর, জাল দলিল-পর্চাসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রেজাউল দীর্ঘদিন যাবত জাল-জালিয়াতির সাথে জড়িত বলে
স্বীকার করেছে।

মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন