চট্টগ্রাম কারাগারের ভেতরে অন্যরকম ঈদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম কারাগারের ভেতরে অন্যরকম ঈদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৩, ২০১৯ ৮:১১ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম কারাগারের ভেতরে অন্যরকম ঈদ

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ কারাবন্দিদের জন্য ঈদের দিনটি অন্য দিনগুলোর চেয়ে ব্যতিক্রমী কিছু নয়। কিন্তু এর মাঝেই বন্দিজীবনে কিছুটা হলেও আনন্দ এনে দিতে প্রতিবছরই নানা আয়োজন করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

ঘরোয়া আবহ আনার জন্য সোমবার (১২ আগস্ট) ঈদের সকালেই বন্দিদের নিজ নিজ সেলে মুড়ি, পায়েস ও সেমাই পাঠানো হয়। এরপর কারাগারের ভেতরের ময়দানে ঈদুল আজহার একমাত্র জামাতে অংশ নেন কারাবন্দিরা। কারাগার মসজিদের নিয়মিত ইমাম ঈদ জামাতের ইমামতি করেন।

ঈদের সকালেই বন্দিদের নিজ নিজ সেলে মুড়ি, পায়েস ও সেমাই পাঠানো হয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল আবরার হোসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে ঈদ-উল-আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।

পরে তিনি কারা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কারাভ্যন্তরে আটক মায়ের সঙ্গে থাকা শিশুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তাদেরকে চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। পুুরুষ ওয়ার্ডে গিয়েও বন্দিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার কামাল হোসেন, জেলার নাশির আহমেদ এবং ডেপুটি জেলাররা। কর্ণেল আবরার হোসেন বলেন, ‌’এটি অনন্য সুন্দর এক অভিজ্ঞতা। চট্টগ্রামে আমার কারাবিভাগের সবার সাথে ঈদের নামাজ, মহিলা বন্দিদের বাচ্চাদের সাথে সময় কাটানো এবং অন্যান্য বন্দিদের সাথে কুশল বিনিময় সবমিলিয়ে সত্যিই অসাধারণ।’ আটক মায়ের সঙ্গে থাকা শিশুদের মাঝে চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়।

ঈদের জামাতের পরপরই বন্দিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। তাদের জন্য দুপুরের মেন্যুতে ছিল সাদা ভাত, রুই মাছ আর আলুর দম। সাড়ে ৮ হাজার কারাবন্দির জন্য কোরবানির গরুর মাংসের ব্যবস্থাও করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।

রাতের বিশেষ আয়োজনে তারা পাবেন পোলাও, কোরবানির গরুর মাংস, ডিম, মিষ্টান্ন এবং পান-সুপারি। তবে যারা গরুর মাংস খান না তাদের জন্য রয়েছে খাসির মাংস। দুপুরের পর থেকে মাংস আসা শুরু হয়। রাত ৯টা থেকে এসব মাংস দিয়ে কারাবন্দিদের খাবার সরবরাহ শুরু হয়।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম কারাগারের ভেতরে অন্যরকম ঈদ

মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৯ ৮:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে