চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
হোসেন বাবলা, ( পতেঙ্গা ) চট্টগ্রামঃ চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (১০ মার্চ) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ৯ এর সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড, জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
এছাড়া মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ।
অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক পরিবারের মাঝে মোবাইল এসএমএস এর মাধ্যমে সুবিধা ভোগিদের দেওয়া হয় ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা।












