চরফ্যাশনে ইটভাটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে ইটভাটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে ইটভাটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ

১৭

নিজস্ব প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলায় রয়েছে ৩৫টি ইটভাটা। এর মধ্যে ৩০টি ইটভাটা চলছে অবৈধভাবে। ম্যানগ্রোভ বনাঞ্চলের কাঠ পুড়িয়ে চলছে এসব ভাটা। প্রশাসনের নজরদারি না থাকায় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা স্থাপন অব্যাহত রয়েছে। টাকার বিনিময়ে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ইটভাটা স্থাপনের অভিযোগ রয়েছে।

প্রশাসন মাঝেমধ্যে দায়সারা অভিযান চালালেও এসব ইটভাটা মালিককে ঠেকাতে পারেনি। সম্প্রতি তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ঘেঁষে গড়ে ওঠা সিফাত ইটভাটা বন্ধ করে দিলেও কিছুদিন পর ফের চালু হয়ে যায় ওই ইটভাটাটি। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯২ সালে ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন ও ২০০১ সালের (সংশোধিত) ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাদি জমি ও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে, চরফ্যাসন উপজেলায় প্রশাসনকে ম্যানেজ করেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গড়ে উঠেছে এসব ইটভাটা। খোঁজ নিয়ে জানা যায়, চরফ্যাসন উপজেলায় ৩৫টি ইটভাটার মধ্যে মাত্র পাঁচটির অনুমোদন রয়েছে।

আর বাকি ৩০টি ইটভাটার কোনো অনুমোদন নেই। ইটভাটা মালিকরা কয়েক দফা আবেদন করলেও পরিবেশ আইনবহির্ভূত হওয়ায় অনুমোদন নিতে পারেননি। নিয়মনীতি উপেক্ষা করে গড়ে উঠেছে এসব অবৈধ ইটভাটা। অনুমোদিত পাঁচটি ইটভাটা ছাড়া বাকিগুলোর কোনোটিই নিয়ম মেনে পরিচালিত হচ্ছে না। অধিকাংশ ভাটায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি নেই।

ভাটাগুলোর বেশির ভাগই ড্রাম চিমনি ব্যবহার করে স্থাপিত হয়েছে। লোকালয়ে অবস্থিত হওয়ায় এবং ব্যারেল চিমনি ব্যবহার করায় ওইসব এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। অনেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। ইটভাটা মালিকরা জানান, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ভাটায় ইট পোড়ানোর মৌসুম।

সাধারণত এক চিমনির একটি ভাটায় এক মৌসুমে ২৭ থেকে ২৮ লাখ ইট তৈরি হয়। আর দুই চিমনির ভাটায় এক মৌসুমে ৫০ লাখ পর্যন্ত ইট তৈরি করা সম্ভব। এক লাখ ইট পোড়াতে কাঠ লাগে দুই হাজার মণ। এই হিসাব অনুযায়ী উপজেলার ইটভাটাগুলোতে কোটি কোটি মণ কাঠ পোড়ানো হয়। তবে প্রকৃত হিসাব এর চেয়ে অনেক বেশি বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইটভাটার মালিক জানান, বেশির ভাগ ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। আবেদন করে এক বছরে সীমিত সংখ্যক ইট পোড়ানোর অনুমতি নিয়ে কাজ করছেন তারা। এ ছাড়া প্রতি বছর এলআর ফান্ডে ২৫ থেকে ৩০ হাজার টাকা জমা দিয়ে ইট পোড়ানোর কাজ করে থাকেন। উপজেলা জলবায়ু ফোরামের নেতৃবৃন্দরা বলছেন এ ধরনের ইটভাটার জন্য দুষিত হচ্ছে পরিবেশ ফলে কার্বনের মাত্রা বাড়ছে বাতাসে।

উপজেলা বন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ বছর আমার জানা মতে ইটভাটায় ম্যানগ্রোভ বনের কাঠ ভাটায় পোড়ানো হচ্ছে না। যদি অভিযোগের সত্যতা পাই তাহলে ভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, চরফ্যাসন উপজেলার ড্রাম চিমনি ইটভাটাগুলোকে ইট না পোড়ানোর নোটিশ করা হয়েছে। আমরা শিগগিরই অভিযান চালাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, জনবসতিপূর্ণ এলাকায় ইট পোড়ানোর কোনো সুযোগ নেই। শিগগিরই অভিযান চালানো হবে।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে ইটভাটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে