চরফ্যাশনে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে যাত্রীবাহী লঞ্চ ডুবি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে যাত্রীবাহী লঞ্চ ডুবি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে যাত্রীবাহী লঞ্চ ডুবি

১২

ভোলা প্রতিনিধি ঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ঢালচরে কালবৈশাখী ঝড়ের কবলে পরে নোঙ্গর করা একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে ঢালচরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢালচর ইউনিয়ন থেকে চর কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য মাহেআলম কোম্পানির লঞ্চটি ঘাটে নোঙ্গর করে রাখা হয়। এসময় হঠাৎ ঝড়ের কবলে পরে লঞ্চটি।

তখন লঞ্চটি পানির চাপে যাতে নদীর মাঝখানে চলে না যায়, সেজন্য লঞ্চটিকে গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেধে রাখেন লঞ্চের স্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ লঞ্চটি এভাবে থাকার পর স্রোতের চাপে দুমড়ে-মুচড়ে ভিতরে পানি প্রবেশ করে পুরোপুরি ডুবে যায়। কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাম হাওলাদার জানান, সকালে কালবৈশাখী ঝড়ে লঞ্চটি ডুবে যায়। স্থানীয়রা লঞ্চটিকে উদ্ধারের চেষ্টা করছে। ঢালচর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় উপজেলার মূল ভূখন্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জমির উদ্দিন জানান, এঘটনায় এখনো পর্যন্ত কোন তথ্য পাইনি। বিষয়টি এইমাত্র শুনেছি। এখন সেখানে যোগাযোগ করবো।’

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে যাত্রীবাহী লঞ্চ ডুবি

শনিবার, এপ্রিল ১৭, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান